সিআইটিইউ উত্তর চব্বিশ পরগণা জেলা সন্মেলন কে সামনে রেখে কনভেনশন হয়েছে রবিবার। উদ্বোধন করছেন সংগঠনের জেলা সম্পাদক গার্গী চাটার্জি। কনভেনশনে রাজারহাটের বিভিন্ন ক্ষেত্রের থেকে ১২৫ জন প্রতিনিধি বর্তমানে বিজেপি সরকারের আমলে শ্রমজীবী মানুষের উপর বিভিন্ন অত্যাচার, শোষণের কথা তুলে ধরেন। আবার গিগ ওয়ার্কার থেকে শপিং মল প্রভৃতি নতুন নতুন ক্ষেত্রে শ্রমজীবী মানুষকে সংগঠিত করার আলোচনা হয়। ১ থেকে ৩ ডিসেম্বর দিল্লী অভিযানের প্রচারকে শ্রমজীবী মানুষের কাছে তুলে ধরতে রাজারহাটের পৌরাঞ্চল জুরে প্রচার কর্মসূচী গৃহীত হয়। সাংগঠনিক রিপোর্ট পেশ করেন আহ্বায়ক শুভজিৎ দাশ গুপ্ত। কনভেনশন শেষে নীলরতন রায়কে আহ্বায়ক করে ৫৭ জনের পৌরাঞ্চল কো অর্ডিনেশন কমিটি গঠিত হয়। কনভেনশন পরিচালনা করেন এম কে খান ও আশীষ বিশ্বাসকে নিয়ে গঠিত সভাপতিমন্ডলী। শুরুতে সংগঠনের পতাকা উত্তোলন করেন প্রবীন শ্রমিক নেতা জহর ঘোষাল।
CITU Convention
সিআইটিইউ’র কনভেনশন রাজারহাটে
×
Comments :0