বিশ্বকাপের নকআউট পর্বে ব্রাজিল ও জাপানের মুখোমুখি হওয়া মানেই দুই ভিন্ন ফুটবল দর্শনের সংঘর্ষ। একদিকে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের আক্রমণাত্মক, সৃজনশীল ফুটবল। অন্যদিকে জাপানের শৃঙ্খলাবদ্ধ, দ্রুতগতির এবং দলগত ফুটবল। কাগজে-কলমে ব্রাজিল এগিয়ে থাকলেও জাপান সাম্প্রতিক বছরগুলিতে বারবার প্রমাণ করেছে, তারা বড় দলকে চমকে দেওয়ার ক্ষমতা রাখে।
ব্রাজিলের সবচেয়ে বড় শক্তি তাদের আক্রমণভাগ। একাধিক দক্ষ ফরোয়ার্ড, উইঙ্গার এবং অ্যাটাকিং মিডফিল্ডার যে কোনও মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। ব্যক্তিগত দক্ষতায় প্রতিপক্ষের রক্ষণ ভেঙে ফেলার ক্ষমতা ব্রাজিলের বড় অস্ত্র।
মিডফিল্ডে বলের নিয়ন্ত্রণ ধরে রেখে খেলার গতি নিয়ন্ত্রণ করতে পারে ব্রাজিল। ছোট ছোট পাস, দ্রুত অবস্থান পরিবর্তন এবং উইং ব্যবহার করে আক্রমণ গড়ে তোলাই তাদের অন্যতম বৈশিষ্ট্য।
বিশ্বকাপের নকআউট ম্যাচে খেলার অভিজ্ঞতা ব্রাজিলের ফুটবলারদের আত্মবিশ্বাস বাড়ায়। চাপের মুহূর্তে কীভাবে ম্যাচ সামলাতে হয়, সেই অভিজ্ঞতা তাদের অন্যতম বড় সম্পদ।
তবে আক্রমণে বেশি খেলোয়াড় তুলে আনার ফলে অনেক সময় রক্ষণে ফাঁকা জায়গা তৈরি হয়। দ্রুত পাল্টা আক্রমণে প্রতিপক্ষ সুযোগ পেয়ে যেতে পারে। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে কখনও কখনও ব্রাজিল অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়ে। ফলে ম্যাচের শুরুতে মনোযোগের ঘাটতি দেখা দিতে পারে।
প্রতিপক্ষ যদি শুরু থেকেই তীব্র প্রেসিং করে, তাহলে মাঝেমধ্যে ব্রাজিলের ডিফেন্ডাররা চাপে পড়ে ভুল করে বসেন।
অন্যদিকে জাপানের সবচেয়ে বড় শক্তি দলগত সমন্বয়। প্রতিটি ফুটবলার নির্দিষ্ট পরিকল্পনা মেনে খেলেন। রক্ষণ ও আক্রমণের মধ্যে দূরত্ব কম থাকায় প্রতিপক্ষ সহজে জায়গা পায় না।
বল কেড়ে নেওয়ার পর মূহুর্তের মধ্যে আক্রমণে উঠে যাওয়া জাপানের অন্যতম বৈশিষ্ট্য। উইং দিয়ে দ্রুতগতির আক্রমণ বড় দলের রক্ষণকে সমস্যায় ফেলতে পারে।
৯০ মিনিট জুড়েই একই গতিতে খেলার ক্ষমতা জাপানের অন্যতম বড় শক্তি। শেষ মুহূর্ত পর্যন্ত তারা লড়াই চালিয়ে যায়।
প্রয়োজনে পাঁচ ডিফেন্ডার নিয়ে রক্ষণ জমাট করা কিংবা মূহুর্তের মধ্যে আক্রমণাত্মক ছকে ফিরে আসার ক্ষমতা রয়েছে জাপানের।
অনেক সুযোগ তৈরি করলেও সবসময় গোলে রূপান্তর করতে পারে না জাপান। বড় ম্যাচে এই দুর্বলতা ভুগিয়েছে তাদের। উচ্চতা ও শারীরিক শক্তির দিক থেকে অনেক ইউরোপীয় ও লাতিন আমেরিকার দলের তুলনায় কিছুটা পিছিয়ে জাপান। কর্নার বা ফ্রি-কিক থেকে তাই সমস্যায় পড়তে পারে।
দলগতভাবে দুর্দান্ত হলেও ম্যাচের কঠিন মুহূর্তে একার দক্ষতায় ম্যাচ জেতানোর মতো ফুটবলারের সংখ্যা ব্রাজিলের তুলনায় কম।
আজকের ম্যাচে ব্রাজিল শুরু থেকেই বলের দখল রেখে আক্রমণে চাপ তৈরি করতে চাইবে। দুই প্রান্ত দিয়ে আক্রমণ চালিয়ে জাপানের রক্ষণ ভাঙার চেষ্টা করবে তারা।
অন্যদিকে জাপান অপেক্ষাকৃত নিচু ব্লকে রক্ষণ সাজিয়ে ব্রাজিলের ভুলের অপেক্ষায় থাকবে। বল পেলেই দ্রুত কাউন্টার অ্যাটাকে উঠে ব্রাজিলের ডিফেন্সের পেছনের ফাঁকা জায়গা কাজে লাগানোর চেষ্টা করবে।
কাগজে-কলমে ব্রাজিল অবশ্যই ফেভারিট। তাদের তারকাসমৃদ্ধ আক্রমণভাগ, অভিজ্ঞতা এবং ব্যাক্তিগত দক্ষতা ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে। তবে জাপানের সংগঠিত রক্ষণ, অসাধারণ ফিটনেস এবং দ্রুত পাল্টা আক্রমণ ব্রাজিলের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। ব্রাজিল যদি নিজেদের স্বাভাবিক ছন্দে খেলতে পারে, তাহলে তারা এগিয়ে থাকবে। কিন্তু ম্যাচ যত দীর্ঘ হবে এবং স্কোর সমতায় থাকবে, ততই জাপানের চমক দেখানোর সম্ভাবনা বাড়বে।
FIFA World Cup 2026
সাম্বার ছন্দ না জাপানের শৃঙ্খলাবদ্ধ খেলা, কাদের মুখে ফুটবে হাঁসি
×
Comments :0