উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে ধর্ষণ করা হয়েছে ১৯ বছরের এক মহিলাকে। দলবদ্ধ ধর্ষণের জেরে হাসপাতালে ভর্তি করতে হয়েছে ওই মহিলাকে। জেলা হাসপাতালেই চিকিৎসা চলছে তাঁর।
ওই মহিলাকে আমন্ত্রণ করে ডেকে আনে অভিযুক্তদের একজন। তারপর তিনজন মিলে তাঁকে ধর্ষণ করেছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার জেরে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত সিদ্ধার্থ (২২), মধুমেষ মিশ্র (২৩) এবং বিষ্ণু কানোজিয়া (১৯)কে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ চলছে। লখিমপুর খেরির পুলিশ সুপার খ্যাতি গর্গ জানান যে শনিবার বিকেলে এই অপরাধ করা হয়েছে। সে সময়ে অভিযুক্তের বাড়িতে কেউ ছিল না। ডকে এনে দলবদ্ধ ধর্ষণ করা হয়। মহিলা অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি দেখে পালিয়ে যায় তিন অভিযুক্ত।
ধর্ষিতা মহিলা বাড়ি ফিরে দাদু-ঠাকুমাকে অত্যাচারের বিষয়ে জানান। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যায় পরিবার। পুলিশে অভিযোগ দায়ের করা হয়।
UP Mollestation
উত্তর প্রদেশে দলবেঁধে ধর্ষণ, আক্রান্ত মহিলা হাসপাতালে
×
Comments :0