শেষকৃত্য সেরে ফেরার পথে দুর্ঘটনায় চার যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রানাঘাট থানার মাসুন্ডা সংলগ্ন এলাকায় হয়েছে এই দুর্ঘটনা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বলাগড় ঘাটে শেষকৃত্যের কাজ সেরে একটি মোটরবাইকে চেপে ৪ যুবক মাসুন্ডা এলাকায় ফিরছিলেন। ফেরার পথে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি প্রথমে রাস্তার ধারের বৈদ্যুতিক খুঁটিতে, পরে পাশের দেওয়ালে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই যুবকের। গুরুতর জখম অবস্থায় বাকি দুই জনকে উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁদেরও মৃত্যু হয়। হাসপাতালে পৌঁছলে চিকিৎসকেরা ৪ জনকেই মৃত বলে ঘোষণা করেন।
রানাঘাট-১ ব্লকের নপাড়া মাসুন্ডা গ্রামের গৌতম ঘোষের মা বুধবার মারা যান। এই গ্রামেরই সৌমেন হালদার, প্রতাপ প্রামানিক, অভিজিৎ বিশ্বাস ও সবুজ বিশ্বাস বাইকে করে এই মহিলার মরদেহ বলাগড় শ্মশানে দাহ করে ফিরছিলেন। ফিরে আসার সময় নপাড়া সাহেবডাঙ্গায় বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনায় মৃত চারজনেরই বয়স তিরিশের নিচে। এই চারজনের মরদেহই ময়না তদন্তের জন্য রানাঘাট আনুলিয়া স্টেস্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয়।
Ranaghat Accident
শেষকৃত্য সেরে ফেরার পথে রানাঘাটে দুর্ঘটনায় মৃত ৪
হাসপাতালে পরিজনরা।
×
Comments :0