ব্রিকস সম্মেলনে যোগ দিতে চীন প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ভারত সফরের ঠিক আগেই , চায়না সাউদার্ন এয়ারলাইন্স ছয় বছর বন্ধ থাকার পর গুয়াংঝৌ -নয়াদিল্লি রুটে পুনরায় ফ্লাইট চালু করার ঘোষণা করেছে।
গ্লোবাল টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, বিমান সংস্থাটি শনিবার জানিয়েছে যে তারা ২১ সেপ্টেম্বর থেকে গুয়াংঝৌ-নয়াদিল্লি রুটে নিয়মিত যাত্রী পরিবহন পরিষেবা পুনরায় চালু করবে।
কোভিড-১৯ মহামারি এবং ডোকলাম ও গালওয়ান সংঘাত-পরবর্তী উত্তেজনার কারণেই এই বিমান পরিষেবা স্থগিত হয়ে যায় । তবে, এই বছর থেকেই ভারত ও চীন ধাপে ধাপে বিমান পরিষেবা পুনরায় চালু করেছে বলে জানা গিয়েছে।
চলতি বছরের শুরুর দিকে, প্রায় ছয় বছর বন্ধ থাকার পর এয়ার ইন্ডিয়া পুনরায় নয়াদিল্লি-চীন অভিমুখে বিমান পরিচালনা শুরু করে। এপ্রিল মাসে ভারত ও চীনের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ ব্যবস্থা আরও জোরদার হয়, ঠিক একই সময় এয়ার চায়নার তরফেও তাদের বেজিঙ-দিল্লি পরিষেবা পুনরায় চালু করা হয়।
ভারত ও চীনের মধ্যে সরাসরি বিমান চলাচল পুনরায় শুরুর বিষয়ে বিদেশ মন্ত্রকের তরফে নিশ্চিত করার পরেই, এই ঘোষণাটি করা হয়।
অপরদিক, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। শনিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রেসিডেন্ট শি জিনপিং দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন।
Guangzhou-New Delhi flight service is resuming
নরেন্দ্র মোদী ও শি জিনপিং'র বৈঠকের আবহে, ৬ বছর পর পুনরায় চালু হচ্ছে গুয়াংঝৌ -নয়াদিল্লি বিমান পরিষেবা
×
Comments :0