World Cup 2026 IRAN

‘জয়ে চেয়েও বড় মর্যাদা’, বিশ্বকাপে বিদায়বার্তা ইরানের

খেলা বিশ্বকাপ ২০২৬

চলতি ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে থেকে বিদায় নিয়েছে ইরান। নক আউট পর্বে উঠতে না পারলেও ফুটবল বিশ্বের মন জয় করেছে তারা। 
আমেরিকা-ইজরায়েলের জোরা আক্রমণ রুখেছে ইরান। বিধস্ত সেই দেশ লড়াই করেছে ফুটবল বিশ্বকাপেও। নকআউট পর্বে ৩২ দলের মধ্যে থাকতে পারেনি ইরান। কিন্তু হেরে যাওয়ার বিদায়বার্তা ফুটবল জনতার কাছে সৌহার্দ্যের বার্তা দিয়ে গেলো। 
গ্রুপ পর্বের শেষ ম্যাচের পর ইরান তাদের ড্রেসিংরুমে হাতে লেখা এই বার্তা ছেড়ে গিয়েছিল। সেই বার্তায় রয়েছে গর্ব ও সম্মানের কথা। হাজারও প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তারা কীভাবে এই বিশ্বকাপে লড়াই চালিয়ে গেছে তার বর্ণনাও রয়েছে এই লেখায়। বার্তাটিতে লেখা ছিল, “আমরা ইরান থেকে এসেছি। যা এমন এক দেশ যেখানে হাজার বছর ধরে জয়ের চেয়েও মর্যাদাকে বড় করে দেখা হয়েছে।”
সেখানে আরও লেখা আছে, “আমাদের কাছে ফুটবল কেবল হারা বা জেতার প্রতিযোগিতা নয়, বরং এটি চারিত্রিক দৃঢ়তার পরিচয়। হয়তো নানাভাবে পয়েন্ট জেতা সম্ভব, কিন্তু সম্মান নয়। হয়তো কোনও দল গ্রুপ পর্ব পেরিয়ে এগিয়ে যেতে পারে, কিন্তু ইতিহাসের সামনে মাথা উঁচু করে দাঁড়ানো সম্ভব শুধুমাত্র সততা ও মর্যাদার মাধ্যমেই।”
বার্তায় লেখা হয়েছে, ফেয়ার-প্লে শুধুমাত্রই ফুটবলের একটি নিয়ম নয়, এটা ফুটবলের প্রাণভোমরা। 
সেই লেখায় ইরানের মানুষের কাছে তারা ধন্যবাদ জ্ঞাপন করেছে। এবং শেষ লাইনে লিখেছে "ইরান: সর্বদা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে।" 
উল্লেখ্য, ইরানে প্রাণঘাতী হামলা চালাচ্ছে আমেরিকা ও তার দোসর ইজরায়েল। পাল্টা তাদের মুখের উপর জবাব দিচ্ছে ইরান। বাধ্য করেছে সংঘর্ষ বিরতি করতে। কিন্তু সংঘাত চলছে। আমেরিকার মাটিতেই ভালোবাসা দিয়ে মন জয় করল ইরান, বলছেন ফুটবলপ্রেমী বহু মানুষ।
মিশর ম্যাচে শেষ মুহূর্তে অফসাইডে বাতিল হয়ে যায় ইরানের গোল। তবু সম্ভাবনা ছিল। কিন্তু আলজেরিয়া-অস্ট্রিয়া ম্যাচ ড্র হওয়ায় ছিটকে যায় ইরান।

Comments :0

Login to leave a comment