ভারতীয় অভিবাসীদের লক্ষ্য করে সরাসরি বিদ্বেষের প্রচার চালাচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। বিতর্ক তীব্র হয়েছে হোমল্যান্ড সিকিউরিটির একটি বিজ্ঞাপনকে কেন্দ্র করে।
হোমল্যান্ড সিকিউরিটির এই বিজ্ঞাপনে জনপ্রিয় সিরিজ ‘ট্রান্সফরমার’-র আঙ্গিক ব্যবহার করা হয়েছে। এই সিরিজের চরিত্র ‘অপটিমাস প্রাইম’-কে ব্যবহার করা হয়েছে। এই সিরিজেরই আরেকটি চরিত্র ‘মেগাট্রন’ বেছে বেছে ভারতীয় নাম বলছে গাড়ি দুর্ঘটনার জন্য। বলা হচ্ছে, হরজিন্দর সিং, রাজিন্দর কুমার, বেকজান বেইকিশভের মতো নাম।
ভিডিও বিজ্ঞাপনে বলা হচ্ছে, আমরা তৈরি আছি। এমন লোকজনকে খুঁজে বের করা হবে।
ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভিবাসী বিরোধী অভিযানের নামে বিদ্বেষ প্রচারের বিপক্ষে আমেরিকারই বিপুল অংশ প্রতিবাদে শামিল রয়েছে। রাজনৈতিক কারণেও এই বিদ্বেষ প্রচার ট্রাম্পের অন্যতম বড় অস্ত্র।
বিজ্ঞাপনেও ট্রাম্পের রাজনৈতিক প্রচারকেই ছুঁড়ে দেওয়া হয়েছে, ‘আমেরিকা ফর আমেরিকানস। গেট অপ আওয়ার রোডস, ইউ ডোন্ট নো হাউ টু ড্রাইভ, মিস্টার সিং‘। যার অর্থ এইরকম যে, আমেরিকা আমেরিকানদের জন্য। আমাদের রাস্তা আমাদের জন্য ছেড়ে দাও। তুমি এই রাস্তায় গাড়ি চালাতে জানো না মিস্টার সিং।
‘হয় নিজেরা ফিরে যাও, নয়তো আমরাই খুঁজে বের করব’ বা ‘খারাপ উদ্দেশ্যে এখানে এলে জেনে রাখ যে আমেরিকানরা আমেরিকাকে রক্ষা করতে জানে।’।
এর আগে আমেরিকা থেকে অবৈধ অভিবাসনের দায়ে ভারতীয়দের ফেরত পাঠানো হয়েছে। তাঁদের সঙ্গে যে দুর্ব্যবহার হয়েছে তার ছবিও ছড়িয়ে গিয়েছিল। কিন্তু ভারতের নরেন্দ্র মোদী সরকারকেও একবারের জন্যও কড়া অবস্থান নিতে দেখা যায়নি। আমেরিকার বিদ্বেষী মনোভাবের সমালোচনাও করেনি বিদেশ মন্ত্রক। বরং আমেরিকার শর্ত মেনে নিয়ে বাণিজ্য চুক্তি রূপায়নে মনোযোগী রয়েছে।
Trump's Anti Indian Poster
সরাসরি ভারতীয় বিদ্বেষের প্রচার ট্রাম্পের হোমল্যান্ড সিকিউরিটির
×
Comments :0