Jalpaiguri Ashok Bhattacharya

যন্ত্রণার দেশভাগকে ‘সাফল্য’ বলে প্রচার প্রতিহত করার আহ্বান

জেলা

বাংলা ভাগের স্মৃতি বাঙালির কাছে দুঃখের। সেই দেশভাগকেই বর্তমান সরকার সাফল্য বলে পালন করতে চাইছে। বাঙালির কাছে এমন প্রয়াস দুঃখজনক। মঙ্গলবার জলপাইগুড়িতে স্মারক বক্তৃতায় একথা বলেছেন প্রবীণ সিপিআই(এম) নেতা অশোক ভট্টাচার্য। রাজ্যে আসীন বিজেপি সরকারের এমন ইতিহাস বিকৃতির প্রয়াসকে প্রতিহত করার আহ্বান জানান তিনি। 
অবিভক্ত জলপাইগুড়ি জেলায় সিপিআই(এম)’র প্রাক্তন সম্পাদক প্রয়াত কমরেড মানিক সান্যালের প্রয়াণ দিবসে হয় এই অনুষ্ঠান। ‘স্বাধীনতা সংগ্রাম ও দেশভাগ ঐতিহাসিক প্রেক্ষাপটে জলপাইগুড়ি জেলার অনন্য ভূমিকা‘ শীর্ষক বক্তৃতার আয়োজন করে ‘চেতনা’ পুস্তক বিক্রয় ও প্রকাশনী কেন্দ্র। 
কমরেড মানিক সরকারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে অনুষ্ঠান শুরু হয়। পুষ্পার্ঘ অর্পণ করেন সিপিআই(এম) অবিভক্ত জলপাইগুড়ি জেলা কমিটির প্রাক্তন সম্পাদক কৃষ্ণ ব্যানার্জি, জেলা সম্পাদক পীযূষ মিশ্র, রাজ্য কমিটির সদস্য সলিল আচার্যও। অশোক ভট্টাচার্য ও প্রাক্তন সাংসদ জিতেন দাসও শ্রদ্ধা জানান। সভার শুরুতে সংগীত পরিবেশন করেন সুপর্ণা দাশগুপ্ত। সভা পরিচালনা করেন ‘চেতনা’- র পক্ষে মনোজ সরকার।
প্রারম্ভিক বক্তব্যে মনোজ সরকার বলেন জলপাইগুড়ি জেলায় শ্রমিক কৃষকদের ঐক্যবদ্ধ করে লড়াই সংগ্রামের দীর্ঘ ইতিহাস রয়েছে। সেই ইতিহাস স্মরণ করার উদ্দেশ্যেই মানিক বক্তৃতার আয়োজন করা হয়েছে।

Comments :0

Login to leave a comment