Counting 2026 Trends

বিজেপি ৬৭, তৃণমূল ৫৮ আসনে এগিয়ে প্রাথমিক প্রবণতায়

রাজ্য

ভবানীপুরে পিছিয়ে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। সামান্য এগিয়ে বিধানসভার বিরোধী দলনেতা বিজেপি’র শুভেন্দু অধিকারী। 
রাজ্যে তৃণমূল এগিয়ে ৫৮ আসনে, ৬৭ আসনে এগিয়ে বিজেপি। সকাল পৌনে ৯টা পর্যন্ত এমন ইঙ্গিত মিলেছে। 
কংগ্রেস এগিয়ে ২ আসনে। তবে পৌনে ৯টা পর্যন্ত নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রবণতার তথ্য প্রকাশ শুরু হয়নি।
একেবারে প্রাথমিক প্রবণতায় এই ইঙ্গিত জানা গিয়েছে। তবে সকাল সাড়ে আটটা পর্যন্ত কেবল পোস্টাল ব্যালট গণনা হওয়ার কথা। তারপর খোলা হবে ইভিএম। ইভিএম গণনায় অন্তত ১৪ রাউন্ড বাকি রয়েছে। ফলে এই প্রবণতা কোনও নিশ্চিত ফলাফল একেবারেই নয়।
এদিকে পূর্ব মেদিনীপুরে তমলুক মাতঙ্গিনী হাজরা কলেজে ৬টি বিধানসভার গণনা চলছে। পোস্টাল ব্যালট গণনা  শেষ হয়ে ইভিএম গণনা শুরু হয়েছে। পোস্টাল ব্যালটে ৬ কেন্দ্রেই এগিয়ে বিজেপি।
এদিকে মালদহ জেলার ১২টি আসনে ভোট গণনা করা হবে। এর মধ্যে ৫টি আসন, চাঁচল, মালতিপুর, মালদহ, ইংলিশবাজার ও মোথাবাড়ির ভোট গণনা চলছে মালদহ কলেজে। 
বাকি ৭টি কেন্দ্রের ভোট গণনা হবে মালদহ পলিটেকনিকে। যার মধ্যে রয়েছে হবিবপুর, গাজোল, হরিশ্চন্দ্রপুর, রতুয়া, মানিককে, সুজাপুর ও বৈষ্ণবনগর এই ৭টি বিধানসভা কেন্দ্র। জেলায় মোট ভোটারের সংখ্যা ২৭৯১৭৭৩ জন। যার মধ্যে ভোট পড়েছে পোস্টাল ব্যালট সহ মোট ২৬৪৬৩১৯ অর্থাৎ মোট ভোটারের ৯৪.৭৯ শতাংশ।
জেলায় ১২টি বিধানসভা কেন্দ্রের ‌বুথ সংখ্যা সহায়ক বুথ সহ ৩২৪৯টি। পোস্টাল ব্যালট ছাড়াও বুথের ভোট গুনতে ১৮ থেকে ২২ রাউন্ড গণনা হবে। ফলে গণনা শেষ হতে ১০ থেকে ১১ঘন্টা সময় লাগবে। তবে ৩/৪ রাউন্ড ডোমার পরই ফলাফলের একটা আভাস পাওয়া যাবে। তবে এবারের প্রতিদ্বন্দ্বিতা সব আসনেই ত্রিমুখী, কোথাও কোথাও চতুর্মুখী হবে বলৈ রাজনেতিক মহল মনে করছে।

Comments :0

Login to leave a comment