Assembly Election Counting

একাধিক অভিযোগের মধ্যে পোস্টাল ব্যালটে শুরু গণনা

রাজ্য

মালদা কলেজে গণনা কেন্দ্র। সিইও দপ্তরের পোস্ট করা ছবি।

শুরু হলো ২০২৬’র বিধানসভার ভোট গণনা। রাজ্যে মোট ৭৭টি গণনা কেন্দ্রে চলবে ভোট গণনা। 
পশ্চিমবঙ্গের পাশাপাশি গণনা শুরু হয়েছে কেরালা, তামিলনাডু, পুদুচেরি ও আসামে বিধানসভা ভোটের গণনা হবে। প্রথমে পোস্টাল ব্যালটের গণনা, সকাল ৮টা থেকে শুরু হওয়ার কথা। কলকাতার প্রতিটি গণনা কেন্দ্রে দেখা যাচ্ছে কাউন্টিং এজেন্টদের একাধিক দফায় তল্লাশি করতে। কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছে প্রতিটি কেন্দ্র। সাড়ে আটটা থেকে খোলা হবে ইভিএম।
রাজ্যে কমিশনের ভূমিকায় একাধিক প্রশ্ন রয়েছে। নোয়াপাড়া বিধানসভা এলাকায় রাস্তায় পড়ে ছিল ভিভি প্যাট স্লিপ। বেশিরভাগ ভোট এই কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী গার্গী চ্যাটার্জির । রাতে কমিশনে অভিযোগ জানায় সিপিআই(এম)। 
এদিকে যাদবপুর কেন্দ্রের সিপিআইএম প্রার্থীর নির্বাচন এজেন্ট সুব্রত দাশগুপ্ত জানান যে গণনার আগের দিন রাত সাড়ে ৯ টাতেও কাউন্টিং এজেন্টরা কার্ড পাননি। 
এদিকে পানিহাটি ধানকলে গুরু নানক ডেন্টাল কলেজে ভোট গণনা হচ্ছে দমদম, উত্তর দমদম, বরানগর, কামারহাটি, পানিহাটি এবং খরদহ বিধানসভা কেন্দ্রের। 
রবিবার রাতে উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী দীপ্সিতা ধর স্ট্রং রুম ঘুরে দেখেন। এই উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের স্ট্রং রুম ভোট গ্রহণের প্রায় কুড়ি ঘন্টা পরে সিল করা হয়। এর মধ্যে সিইও নির্দেশিকা জারি করে বলেন,  গণনা কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে থাকতে পারবেন না জেলা তথ্য আধিকারিক সহ তথ্য ও সংস্কৃতি দপ্তরের কর্মীরা। এমনকি তারা কোন তথ্য আদান-প্রদান করতে পারবেন না। স্ট্রংরুম বা কাউন্টিং রুমে সাংবাদিকরা ছবি তোলার ক্ষেত্রে কেবলমাত্র ক্যামেরা ছাড়া কোনও মোবাইল  ক্যামেরা ব্যবহার করতে পারবেন না।

Comments :0

Login to leave a comment