শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে কলম্বিয়ায়। ধসে পড়েছে বহু ঘরবাড়ি। ধ্বংসস্তূপের নিচে অনেক বাসিন্দা আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস ভূমিকম্পটির মাত্রা ৭.৪ বলে জানিয়েছে। এই ভূকম্পনের জেরে এখনও পর্যন্ত অন্তত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ৭.৪ মাত্রায় ভূমিকম্পের কারণে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, লোকজনকে তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র সরে যেতে বাধ্য হতে হয়। রাজধানী বোগোটা এবং প্রতিবেশী ভেনেজুয়েলা ও ইকুয়েডর পর্যন্ত এই কম্পন অনুভূত হয়েছে। স্থানীয় সময় সোমবার সকাল ৭টা ৩৪ মিনিটের নাগাদ ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বোগোটা থেকে প্রায় ৪০০ কিলোমিটার পশ্চিমে সান হোসে দেল পালমারের কাছে। কলম্বিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ এবং ভূপৃষ্ঠের ৭৯ কিলোমিটার গভীরে।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পে অন্তত ২০ জন নিহত হয়েছেন অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
Earthquake Colombia
কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত অন্তত ২০
×
Comments :0