Bangladesh Presidential Elections

রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা বাংলাদেশে

আন্তর্জাতিক

বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট। বৃহস্পতিবার ঘোষণা করেছেন সেদেশের নির্বাচন কমিশন। বলা হয়েছে ১৩ ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে মনোনয়নপত্র জমা নেওয়া হবে। ১৬ আগস্ট সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই শুরু হবে এবং তা শেষ না হওয়া পর্যন্ত চলবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত। ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।
গত ২৪ জুলাই গুরুতর অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মহম্মদ সাহাবুদ্দিন। তারপর থেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। সেই সাংবিধানিক সময়সীমার মধ্যেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে বাংলাদেশের নির্বাচন কমিশন। সিইসি বলেন, ‘‘একাধিক প্রার্থী থাকলে সংসদে প্রকাশ্য ভোট গ্রহণের মাধ্যমে নির্বাচন হবে। আর একজন প্রার্থী হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাঁকে নির্বাচিত করা হবে।’’
 

Comments :0

Login to leave a comment