Bihar Rape

ধর্ষণে অভিযুক্তকে নয় শাস্তি দেওয়া হলো ধর্ষিতাকেই, চাঞ্চল্য বেগুসরাইয়ে

জাতীয়

ধর্ষণে অভিযুক্তকে নয় শাস্তি দেওয়া হলো ধর্ষিতাকেই। ঘটনা বিহারের বেগুসরাই জেলায়।  সেখানকার আইন ধর্ষিতাকে ন্যায়বিচার দেওয়ার পরিবর্তে, গ্রাম পঞ্চায়েত তাকে দোষী সাব্যস্ত করে এবং প্রকাশ্যে থুতু চাটা, কান চেপে ধরে হাঁটু গেড়ে ওঠা বসার মতো শাস্তি দেওয়ার অভিযোগ। একটি ভয়াবহ ও লজ্জাজনক ঘটনা গত জুন মাসের ২ এবং ৪ তারিখের হলেও এই অমানবিক ঘটনার ভিডিও দেরিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ব্যাপক ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেবরা। দুই সন্তানের জননী, নির্যাতিতার অভিযোগ, জুনের শুরুতে একই গ্রামের এক ব্যক্তি তাকে ধর্ষণ করে। অভিযুক্ত ব্যক্তি ২ এবং ৪ জুনের রাতে তার বাড়িতে প্রবেশ করে ধর্ষণ করে। ঘটনার সময় কিছু গ্রামবাসী অভিযুক্তকে তার বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখে। তার কথা শোনার পরিবর্তে, গ্রাম পঞ্চায়েত তাঁকে অবৈধ সম্পর্কে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত করে। সংববাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, পঞ্চায়েত শত শত গ্রামবাসীর সামনে নির্যাতিতাকে হাঁটু গেড়ে বসতে, কান চেপে ধরতে এবং মাটিতে পড়া থুতু চাটতে বাধ্য করা হয়। নির্যাতিতার স্বামী তামিলনাড়ুতে শ্রমিক হিসেবে কাজ করেন।  নির্যাতিতার অভিযোগ, যখন তিনি এবং তাঁর স্বামী অভিযোগ দায়ের করতে স্থানীয় থানায় যান, তখন পুলিশ প্রথমে মামলা নথিভুক্ত করতে অস্বীকার করে। ঘটনাটি ঘটেছিল ৫ জুন, কিন্তু ৩১ জুলাই নির্যাতনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই বেগুসরাই পুলিশ একটি এফআইআর নথিভুক্ত করে। অভিযুক্ত ঘটনার পর থেকেই পলাতক। পুলিশ তার খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে। বেগুসরাই পুলিশ প্রশাসন জানিয়েছে, ভিডিওটির সত্যতা খতিয়ে দেখা হচ্ছে এবং এই ঘটনায় জড়িত পঞ্চায়েত সদস্য ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Comments :0

Login to leave a comment