Rajasthan Nokha CPI-M

রাজস্থানের নোখায় পৌরভোটে বিজেপি-কে হারিয়ে জয়ী সিপিআই(এম)

জাতীয়

নোখায় বিজয় মিছিল সিপিআই(এম)’র।

রাজস্থানের বিকেনেরে নোখা পৌরসভায় জয়ী হয়েছে সিপিআই(এম)। ৪৫ ওয়ার্ডের মধ্যে ২৯ ওয়ার্ডে জয়ী হয়েছেন সিপিআই(এম) প্রার্থীরা।
নোখায় জয়ে স্থানীয় সিপিআই(এম) কর্মীদের অভিনন্দন জানিয়েছে সিপিআই(এম) রাজস্থান রাজ্য কমিটি। এই পৌরসভায় আগে বোর্ড গড়েছিল বিজেপি। 
রাজস্থানের পৌর নির্বাচনে একাধিক এলাকায় ধাক্কা খেয়েছে রাজ্যের সরকারে আসীন বিজেপি। বিজেপি’র শক্ত জায়গা ঝালওয়ারে কংগ্রেস জয়ী হয়েছে। ঝালওয়ার পৌর পরিষদে ২৫টি ওয়ার্ডের মধ্যে ১৮টি তে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থীরা।
ভাদরায় কংগ্রেস জয়ী হয়েছে। সিপিআই(এম) এই পৌরসভায় কংগ্রেসকে সমর্থন জানিয়েছিল। গঙ্গানগর পৌরসভায় একটি আসনে সিপিআই(এম) জয়ী হয়েছে।  
রাজধানী শহর জয়পুরে বিজেপি এগিয়ে থাকলেও কংগ্রেস লড়াই দিয়েছে। নির্দল প্রার্থীরা জয়ী হয়েছেন বেশ কয়েকটি আসনে। জয়পুরে ১৫০ আসনের কর্পোরেশনে বিজেপি ৭৮টিতে এবং কংগ্রেস ৫০ আসনে জয়ী হয়েছে। শেষ খবর অনুযায়ী ৮টি আসনে গণনা চলছে।
তবে বিজেপি এই জেলার ঝালারপাটানে জয়ী হয়েছে। ঝালওয়ারের ঝালারপাটন বিধানসভার বিধায়ক প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিজেপি’র জাতীয় সহ সভাপতি বসুন্ধরা রাজে সিন্ধিয়া। 
এদিকে পর্বতসর পৌরসভায় বিজেপি’র এক প্রার্থী মাত্র একটি ভোট পেয়েছেন। দিদোয়ানা-কুচমান জেলার এই পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী কৈলাস চাঁদ মাত্র ১টি ভোট পেয়েছেন। 

Comments :0

Login to leave a comment