জলমগ্ন ভুতনিতে ফের মৃত্যু। বুধবার বাড়িতে জমা জলে ডুবে মৃত্যু হয়েছে ৪ বছরের এক শিশুর।
মালদা জেলার মানিকচক ব্লকের ভুতনি উত্তর চন্ডীপুর সামিরুদ্দিনটোলার (পূর্ব পাড়া) এলাকায় শনিবার, ১২ সেপ্টেম্বর, মৃত্যু হয় ওই শিশুর। এই নিয়ে পরপর তিন বছর বন্যা ভুতনিতে।
এদিন বন্যা কবলিত এলাকার পরিযায়ী শ্রমিক আব্দুর বারিকের ছোট ছেলে ৪ বছরের সাফিউর রহমান (আয়ান) আজ বাড়িতে সিঁড়ি থেকে পড়ে যায়। বাড়িতে নিচে জমা জলে ডুবে যায়। মানিকচক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শিশু সাফিউরকে মৃত বলে ঘোষণা করে। আগামীকাল, রবিবার, তার পোস্টমর্টেম করা হবে। চিকিৎসার কোনও সুযোগ পাননি চিকিৎসকরা।
খবর পেয়ে মানিকচক হাসপাতালে শিশুর বাবা ও পরিবারের কাছে ছুটে যান সিপিআই(এম) নেতৃবৃন্দ। ছিলেন দেবজ্যোতি সিনহা, অরূপ পোদ্দার, মোস্তাক আলাম সহ মানিকচক ব্লকের ডিওয়াইএফআই ও সিপিআই(এম) নেতৃবৃন্দ।
এর আগে গত ৮ সেপ্টেম্বর, মঙ্গলবার, দক্ষিণ চণ্ডীপুরের বাল্লিটোলায় মারা যান বত্রিশ বছরের দ্বিজেন মণ্ডল।
Bhutni Flood Death
জলমগ্ন ভুতনিতে এবার মৃত্যু শিশুর
জলমগ্ন ভুতনিতে বিপদে রয়েছে শিশুরা।
×
Comments :0