জামিন পেলেন উত্তরপাড়ার প্রাক্তন বিধায়ক সিপিআই(এম) নেতা শ্রুতিনাথ প্রহরাজ। চুঁচুড়া থানার পুলিশ মঙ্গলবারই ভোররাতে গ্রেপ্তার করে।
গত ১০ আগস্ট চুঁচুড়ায় আইন অমান্য আন্দোলন ঘিরে ‘অশান্তি পাকানোর’ অভিযোগ তুলে শ্রুতিনাথ প্রহরাজকে গ্রেপ্তার করা হয়।
একইসঙ্গে সিপিআই(এম) কর্মী অনুপম চক্রবর্তী ও দীপক চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়েছিল। তিনজনেরই জামিন মঞ্জুর করেছে চুঁচুড়া আদালত। (রাজনৈতিক উদ্দেশ্যে শ্রুতিনাথ প্রহরাজকে গ্রেপ্তার করলো পুলিশ)
বাম নেতাকর্মীদের গ্রেপ্তারির খবর পেয়ে চুঁচুড়া আদালতে আসেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখার্জি। তিনি বলেন, ‘‘বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল। এটা পুলিশ করতে পারে না। তৃণমূলের পুলিশ যেভাবে তাঁবেদারি করত ঠিক একইভাবে বিজেপি সরকারের পুলিশ চলছে।’’
মীনাক্ষী বলেন যে গত ১০ আগস্ট দেশের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং কৃষকদের মঞ্চ সংযুক্ত কিসান মোর্চার ডাকে ‘জেল ভরো’ আন্দোলন হয়। সব রাজ্যেই আন্দোলনে অংশ নেন বহু মানুষ। ছিল। তিনি বলেন, ‘‘মানুষের দাবিতে বামপন্থীরা লড়াই করবে আর বিজেপি সরকার আমাদের আক্রমণ করবে না, তা মনেই করি না। এর আগে রাস্তাঘাটে আমাদের মারধর করেছে। চুঁচুড়াতেও আক্রমণ করেছে। যারা সেদিন মারল বা ভাঙচুর করল তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হলো না। পুলিশ বাম নেতাকর্মীদের গ্রেপ্তার করছে। কিন্তু বিজেপি কর্মীদের ক্ষেত্রে সেই তৎপরতা চোখে পড়লো না।’’
মীনাক্ষী বলেন, ‘‘আমরা পুলিশকে পরিষ্কার বলছি গত পনের বছর তাঁবেদারি করেছেন। রাজনৈতিক দল আসে যায়। কারও তাঁবেদারি করবেন না।’’
Shrutinath Praharaj CPI-M
চুঁচুড়ায় জামিন সিপিআই(এম) নেতৃবৃন্দকে, তাঁবেদারি করবেন না, পুলিশকে হুঁশিয়ারি মীনাক্ষীর
×
Comments :0