Nepal Floods

নেপালে বিপর্যয়ে মৃত বেড়ে ১৩৭৭, এখনও নিখোঁজ প্রায় ৫হাজারের বেশি

আন্তর্জাতিক

নেপালে বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩৭৭। ক্ষতিগ্রস্থ এলাকাগুলো থেকে মঙ্গলবার একাধিক দেহ উদ্ধার করা হয়। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত পাঁচ হাজারেরও বেশি মানুষের খোঁজ পাওয়া যায়নি। 
গত ২৬ আগস্ট নেপাল-তিব্বত সীমান্তের কাছে বরফ ও পাথরের ধসের ফলে বন্যায় উত্তর ও মধ্য নেপালের বহু শহর ও গ্রাম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে জানানো হয়েছে, চিতওয়ান জেলা থেকে ৩৬৪, পূর্ব নবলপরাসী থেকে ২২৮, পশ্চিম নবলপরাসী থেকে ২২২, এবং নুয়াকোট থেকে ১৯৮টি দেহ উদ্ধার হয়েছে। পাশাপাশি রাসুয়া থেকে ১৭৮, গোরখা থেকে ৭৭, ধাদিং থেকে ৭০ এবং তানাহু থেকে ৩৮টি দেহ উদ্ধার হয়। এছাড়াও উদ্ধার হওয়া দু’জন ব্যাক্তি চিকিৎসা চলাকালীন মারা গিয়েছেন।
হিমালয়ের সীমান্তবর্তী এলাকা থেকে দক্ষিণ দিকে বয়ে যাওয়া ভোতেকোশি নদী সেই বন্যার জল নিচের দিকে বয়ে নিয়ে যায়। প্রবল স্রোতে ঘরবাড়ি, যানবাহন, রাস্তা ও সেতু ভেসে যায়। পাশাপাশি বেশ কয়েকটি জলবিদ্যুৎ প্রকল্পও ক্ষতিগ্রস্ত হয়।
নিয়মিত সন্ধান কাজ চালিয়ে যাওয়া উদ্ধারকারী দলের অনুমান ৫১৩০ জন এখনও নিখোঁজ রয়েছে। যতদূর জানা যায় বন্যায় আক্রান্ত এলাকাগুলি 

Comments :0

Login to leave a comment