sir

ট্রাইবুনাল ছাড়লেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি শিবজ্ঞানম

রাজ্য

এসআইআর ট্রাইবুনাল থেকে ইস্তফা দিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। সুপ্রিম কোটের নির্দেশে যে ট্রাইবুনাল  তৈরী হয়েছিল সেই কমিটিতেও ছিলেন তিনি।

জানা গিয়েছে ব্যাক্তি গত কারণ দেখিয়ে তিনি এই ইস্তফা পত্র দিয়েছেন। এসআইআর নাম বাদ যাওয়া ভোটারদের নাম যুক্ত করার জন্য বিচার করার জন্য কলকাতা হাইকোর্টের ১৯ জন প্রাক্তন বিচারপতিকে এসআইআর ট্রাইবুনালে যুক্ত করা হয়। এছাড়াও ট্রাইবুনাল কোন পদ্ধতি মেনে আবেদনের নিষ্পত্তি করবে তা ঠিক করতে সুপ্রিম কোর্টের নির্দেশে তিন সদস্যের কমিটি গঠন করেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। সেই কমিটিতেও ছিলেন কলকাতা হাইকোর্টের শিবজ্ঞানম।

Comments :0

Login to leave a comment