Siliguri TMC Leader

ফাঁসিদেওয়ার তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার

জেলা

শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ আইনূল হকের ঝুলন্ত দেহ উদ্ধার করলো পুলিশ। শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার তৃণমূলের দাপুটে নেতা হিসেবে পরিচিতি ছিলেন তিনি। জানা গেছে, শনিবার ভোরে নিজের ঘরেই আত্মহত্যা করেন আইনূল হক। ফাঁসিদেওয়ার বাঁশগাও গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান, ফাঁসিদেওয়া পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ থাকার পাশাপাশি বর্তমানে শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন। মানসিক চাপে পড়েই তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন বলেই প্রাথমিকভাবে পুলিশের অনুমান। এদিন মৃতদেহটি উদ্ধার করে ফাঁসিদেওয়া হাসপাতালে পাঠানো হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Comments :0

Login to leave a comment