পিভি সিন্ধুকে দুবাই বিমানবন্দরের কাছে একটি বিস্ফোরণের ঘটনার পর নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। অল ইংল্যান্ড ব্যাডমিন্টনে অংশগ্রহন করতে যাওয়ার সময় যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার জেরে বিমান চলাচল স্থগিত থাকায় তিনি ও তাঁর কোচ দুবাই বিমানবন্দরে আটকে পড়েছিলেন। সামাজিক মাধ্যমে সিন্ধু লেখেন, ‘কয়েক ঘণ্টা আগে আমরা বিমানবন্দরে ছিলাম। কাছেই একটি বিস্ফোরণ ঘটে। আমার কোচকে দ্রুত সেখান থেকে দৌড়ে বেরিয়ে আসতে হয়। অত্যন্ত উত্তেজনাপূর্ণ ও ভীতিকর মুহূর্ত। এখন আমরা সবাই নিরাপদে আছি। দুবাই বিমানবন্দরের কর্মী ও দুবাই প্রশাসনের প্রচেষ্টায় আমাদের সুরক্ষিত স্থানে নিয়ে যাওয়া হয়েছে।’
PV Sindhu Safe
সিন্ধু নিরাপদে
×
Comments :0