Iran USA Lebanon

লেবানন থেকে হাত গোটাতে হবে ইজরায়েলকে, ফের কড়া ইরান, জটিলতা হরমুজে

আন্তর্জাতিক

লেবানন থেকে হাত গোটাতে হবে ইজরায়েলকে। সমঝোতার শর্ত মেনে আমেরিকাকে ব্যবস্থা নিতে হবে। ফের এই দাবি তুলেছে ইরান।
ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, ‘‘চূড়ান্ত সমঝোতার জন্য লেবাননে দখল করে থাকা সব এলাকা ছাড়তে হবে ইজরায়েলের সেনাকে। সমঝোতায় স্পষ্ট এই শর্ত রয়েছে।’’
ইজরায়েল যদিও লেবাননের সঙ্গে সংঘর্ষ বিরতি চুক্তি করার পরও চালিয়ে যাচ্ছে দখলদারি। প্যালেস্তাইনের গাজাতেও সাধারণ বসতির ওপর প্রাণঘাতী হামলা চালাচ্ছে। 
ইজরায়েল এবং আমেরিকার মধ্যে দফায় দফায় সংঘাত হয়েছে। ইরানের কাশেম আইল্যান্ড এবং সিরিকে বোমা ফেলেছে আমেরিকা। ইরান বাহরিন ও কুয়েতে আমেরিকার সেনা ঘাঁটি লক্ষ্য করে পালটা আক্রমণ করেছে। 
সমঝোতার ভবিষ্যত নিয়ে প্রশ্ন তুলেছে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য। তিনি বলেছেন, ‘‘এরপরে আর যুক্তি-তর্ক মেনে চলবে না আমেরিকা।’’ ইরানের আইআরজিসি তার পালটা বলেছে, ‘‘সমঝোতা লঙ্ঘন হলে কূটনৈতিক রাস্তায় আলোচনার প্রক্রিয়া পুরোপুরি বানচাল হয়ে যাবে।’’ 
অস্থিরতার প্রভাব পড়ছে হরমুজ প্রণালিতে। যে জলপথে যাতায়াত করে বহু বাণিজ্যিক জাহাজ। ইরানকে এড়িয়ে এই জলপথে যাতায়াতের রাস্তা খুঁজছে কোনও কোনও বাণিজ্যিক জাহাজ সংস্থা। ইরান এই প্রক্রিয়ায় গুরুতর আপত্তি জানিয়েছে। এই জলপথে জাহাজ চলাচল ঘিরে জটিলতা বজায় রয়েছে। আমেরিকা এই জলপথের দখল নেওয়ার চেষ্টা চালানোয় জটিলতা বাড়ছে।

Comments :0

Login to leave a comment