Left Front Rally

বামফ্রন্টের প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ শিলিগুড়িতে

রাজ্য জেলা

ছবি - রাজু ভট্টাচার্য

শিলিগুড়ি পৌর কর্পোরেশনের উন্নয়ন, নাগরিক পরিষেবা পুনরুদ্ধার ও অবিলম্বে পৌর নির্বাচনের দাবিকে সামনে রেখে শিলিগুড়িতে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। বুধবার দুপুরে দার্জিলিঙ জেলা বামফ্রন্টের ডাকে এই শিলিগুড়ি কর্পোরেশন চলো এই কর্মসূচিতে সামিল হয়েছিলেন অসংখ্য মানুষ। রাজনৈতিক কো-অর্ডিনেটর নয়, মানুষের ভোটে নির্বাচিত পৌর বোর্ডের দাবি সহ একাধিক দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশকে সামনে রেখে মহানন্দা সেতুর নীচে জমায়েত করে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিল হাসমিচক, হাসপাতাল মোড়, কোর্ট মোড় ধরে এগিয়ে গিয়ে শিলিগুড়ি পৌর কর্পোরেশনের গেটের সামনে শেষ হয়। এরপর কর্পোরেশনের গেটের সামনে বসে ‘রাজনৈতিক কো—অর্ডিনেটর নয়, মানুষের ভোটে নির্বাচিত পৌর বোর্ডের দাবি সহ একাধিক দাবিতে বিক্ষোভ দেখান কর্মসূচিতে অংশগ্রহনকারী সাধারন মানুষ। কর্পোরেশনের ঠিক উল্টোদিকে দীর্ঘ সময় ধরে চলা বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন নেতৃবৃন্দ। এদিনের প্রতিবাদ মিছিলে পা মিলিয়েছেন প্রবীন পার্টি নেতা অশোক ভট্টাচার্য। ছিলেন সিপিআই(এম) রাজ্য কমিটির প্রবীন নেতা জীবেশ সরকার, জেলা বামফ্রন্টের আহ্বায়ক সমন পাঠক, নুরুল ইসলাম, দিলীপ সিং, জয় চক্রবর্তী সহ জেলা বামফ্রন্টের নেতৃবৃন্দ। সভা চলাকালীন জেলা বামফ্রন্টের ছয় জনের প্রতিনিধিদল কর্পোরেশনের ভেতরে প্রবেশ করে কর্পোরেশনের কমিশনার ভীর বিক্রম রাইয়ের হাতে স্মারকলিপি তুলে দেন। প্রতিনিধি দলে ছিলেন জেলা বামফ্রন্টের আহ্বায়ক সমন পাঠক, দিলীপ সিং, জয় চক্রবর্তী, তাপস গোস্বামী, বিকাশ সেন রায় ও অনিরুদ্ধ বোস।

Comments :0

Login to leave a comment