‘কৃত্রিম বুদ্ধিমত্তা ও ভবিষ্যৎ পৃথিবী‘ শীর্ষক আলোচনা সভার মধ্য দিয়ে শনিবার রায়গঞ্জ কর্নজোড়া কলেজ অফ এডুকেশন সেমিনার হলে শুরু হলো পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য কাউন্সিল সভা।
দুপুরে রায়গঞ্জ সুরেন্দ্রনাথ কলেজে আয়োজিত ‘কৃত্রিম বুদ্ধিমত্তা ও ভবিষ্যৎ পৃথিবী’ শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা নন্দিনী মুখার্জি।
রাজ্য কাউন্সিল সভার উদ্ধোধন করেন অঞ্জন মজুমদার। প্রারম্ভিক বক্তব্য রাখেন রাজ্য সম্পাদক সৌরভ চক্রবর্তী। বক্তব্য রাখেন অল ইন্ডিয়া পিপলস সায়েন্স নেটওয়ার্কের পক্ষে সত্যজিত চক্রবর্তী।
সভায় সভাপতিত্ব করেন মঞ্চের রাজ্য সভাপতি প্রদীপ মহাপাত্র। সংগঠনের জেলা সম্পাদক ডা. পার্থ প্রতিম ভদ্র জানান, ইসলামপুর, চোপড়া, কানকি, সুর্যাপুর, রায়গঞ্জ ও কালিয়াগঞ্জে ৬টি সেমিনার হবে। রবিবার পর্যন্ত সভা চলবে।
জেলা সম্পাদক ডা. পার্থ প্রতিম ভদ্র এবং অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ চন্দন রায়।
Comments :0