প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অত্যন্ত ঘনিষ্ঠ ও স্নেহভাজন বলে পরিচিত রাজ্যের প্রাক্তন ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাসকে সোমবার হাজিরার নির্দেশ পুলিশের। তাঁকে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। মেসি-কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। গত শনিবারতাঁকে তলব করা হয়েছিল। অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরার জন্য দু’সপ্তাহ সময় চাইলেও সেই আবেদন কার্যত নাকচ করে দিয়েছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। এদিন নোটিস নিয়ে অরূপ বিশ্বাসের বাড়িতে পোঁছায় পুলিশ। বাড়িতে তাঁকে না পেয়ে সোমবার সকাল ১১টার মধ্যে থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়ার নোটিশ টনিয়ে দেওয়া হয়েছে গেটে।
গত ১৩ ডিসৃম্বর মাসে লিওনেল মেসির সফর’কে ঘিরে রণক্ষেত্র হয়ে উঠেছিল যুবভারতী। চেয়ার ভেঙে, গোলপোস্ট ছিড়ে রীতিমতো তাণ্ডব চালিয়েছিল আগত দর্শকরা। ওই ঘটনায় দু’দফায় মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়। ভাঙচুরকারীদের সঙ্গে শতদ্রু দত্ত’র বাড়িতেও হানা দিয়েছিল পুলিশ। শতদ্রু দত্তকে গ্রেপ্তার করা হয়। গত ১৭ মে শতদ্রু দত্ত বিধাননগর দক্ষিণ থানায় অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। তাঁর অভিযোগ মেসির অনুষ্ঠান উপলক্ষে প্রায় ২২ হাজার টিকিট কালোবাজারি করা হয়েছিল। প্রভাব খাটিয়ে অরূপ বিশ্বাস অনুষ্ঠানস্থলে মেসির খুব কাছাকাছি পৌঁছে দিয়েছিলেন। মোটা টাকা টিকিটের বিনিময়ে সকলে মেসি’কে দেখতে এসেছিলেন। কিন্তু কর্মকর্তা আর সরকারের মন্ত্রী, নিরাপত্তারক্ষী ও তাঁদের পরিজনরা যেভাবে মেসি’কে ঘিরে রাখেন, তাতে কেউই দূর থেকে মেসি’কে দেখতে পারেননি। বিক্ষোভের জেরে মাঠে আগুন জ্বলে, চলে ভাঙচুর। অভিযোগের ভিত্তিতে ৪ জুন অরূপ বিশ্বাসকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যান প্রাক্তন মন্ত্রী। এদিন ফের হাজিরার নোটিশ দিয়ে আসে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।
Aroop Biswas
অনড় পুলিশ, মেসি কান্ডে অরূপ বিশ্বাসকে ফের তলব
×
Comments :0