পাড়ায় পাড়ায় গলিতে চলছে লটারির ব্যবসা। স্কুল পড়ুয়া থেকে গৃহ পরিচালিকা তারাও আসক্ত এই লটারির খেলায়। বেআইনি সাট্টা ও অবৈধ লটারি ব্যবসার বিরুদ্ধে এবার অভিযানে নামলো পুরুলিয়া এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। উদ্ধার হলো লটারি খেলার বিভিন্ন কাগজপত্র ও নগদ টাকা। ঘটনায় আটক করা হয়েছে দুইজনকে। শনিবার পুরুলিয়া শহরের ভাটবাঁধ, বাসস্ট্যান্ড, ইউনিয়ন ক্লাব মোড় ও নডিহা এলাকায় অভিযান চালানো হয়। সেখানে অবৈধ সাট্টা খেলার বিভিন্ন কাগজপত্র ও নগদ টাকা উদ্ধার করা হয়। পুরুলিয়া শহরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরেই বেআইনিভাবে অবৈধ ‘সিঙ্গেল ডিজিট’ ও ‘টার্গেট লটারি’ নামে সাট্টা চালানোর অভিযোগ ছিল। এই চক্রের পিছনে বড় মাথা রয়েছে বলেও অভিযোগ ছিল। তাই বেআইনি সাট্টা ও অবৈধ লটারি ব্যবসার বিরুদ্ধে এদিন শহর জুড়ে চিরুনি তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। এই কারবারের সঙ্গে কারা কারা জড়িত এবং এর পিছনে থাকা মূলচক্রের হদিশ পেতে তদন্ত শুরু করেছেন আধিকারিকরা।
Illegal Lottery
অবৈধ লটারি ব্যবসার বিরুদ্ধে অভিযান পুরুলিয়ায়, আটক ২
×
Comments :0