Hawker Eviction

বিধাননগরে হকার উচ্ছেদের নোটিশ, রুখে দাঁড়ানোর আহ্বান বিকাশ ভট্টাচার্যের

রাজ্য

ছবি প্রতীকী।

বিধাননগর স্টেশনে বুলডোজার দিয়ে হকার উচ্ছেদ রুখতে জনতার কাছে আবেদন জানালেন বিশিষ্ট আইনজীবী ও প্রবীণ সিপিআই(এম) নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিধান নগর স্টেশন সংলগ্ন এলাকায় হকার উচ্ছেদের নোটিশ দেওয়ার ঘটনায় তিনি সোশ্যাল মিডিযায় একথা বলেছেন।
বৃহস্পতিবার, ৭ মে, ইস্টার্ন রেলের শিয়ালদা ডিভিশন থেকে একটি নোটিশ জারি করা হয়েছে। নোটিশে বলা হয়েছে বিধান নগর রোড স্টেশনে অবৈধ দোকান ও স্টল করা হয়েছে। যা রেলওয়ে আইন অনুযায়ী শাস্তিযোগ্য। তাই সমস্ত দোকান ও স্টল খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ওই নোটিশে। 
কোনও পুনর্বাসন ছাড়াই উচ্ছেদের চেষ্টা রুখতে এর আগে বিভিন্ন এলাকায় বামপন্থীরা বিক্ষোভ দেখিয়েছেন। এদিন রেলের জারি করা নোটিশে পুনর্বাসনের উল্লেখ রাখা হয়নি।
রাজ্যে নির্বাচনে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর থেকেই নির্লজ্জভাবে আধিপত্য দেখাতে বিভিন্ন জায়গায় বুলডোজার দিয়ে স্টল ভাঙা, বুলডোজার নিয়ে বিজয় মিছিল করছে। কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলার নিউমার্কেটে একাধিক স্টলের সামনে বুলডোজার নিয়ে জুলুম হয়েছে। এই এলাকায় ছোট ব্যবসায়ীদের অনেকেই সংখ্যালঘু মুসলিম। কাছেই থানা থাকলেও কোথাও পুলিশ বাধা দেয়নি। 
সেই সঙ্গে একাধিক জায়গায় ভাঙা হয়েছে লেনিনের মূর্তিও। এবার রেল হকার উচ্ছেদের নোটিশে আক্রমণের মুখে শ্রমজীবী মানুষ। 
বিকাশ রঞ্জন ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান, বামফ্রন্টের সময়ে লেক গার্ডেন্স স্টেশন সংলগ্ন এলাকায় বসবাসকারীদের উচ্ছেদ করার সময় পুনর্বাসন দেওয়া হয়েছিল। কিন্তু হঠাৎ করে এই হকার উচ্ছেদের ঘটনার বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াতে হবে।

Comments :0

Login to leave a comment