Rhinoceros in Falakata Habitat

লোকালয়ে শাবক নিয়ে মা গণ্ডার, চাঞ্চল্য ফালাকাটায়

জেলা

ফালাকাটার জনবসতিতে গণ্ডার। ভিড় স্থানীয়দের।

ঘরের কাছে শাবক নিয়ে মা গণ্ডার। সকাল সকাল এমন কাণ্ডে তোলপাড় পড়ল ফালাকাটা ব্লকের কুঞ্জনগর এলাকায়। স্থানীয়রা জানিয়েছেন কয়েকটি ঘরে ঢুঁসোও দিয়েছে মা গণ্ডার।
আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর যায় বন দপ্তরে। ডাঙ্গাপাড়া ও সিংহাপাড়ায় ঢুকে পড়ে গণ্ডার। এদিকে স্থানীয়দের ভিড়ও জমতে শুরু করে।
খবর পেয়ে জলদাপাড়া এবং কুঞ্জনগর বিটের বনকর্মীরা এলাকায় পৌঁছান। স্থানীয়দের নিরাপত্তার পাশাপাশি দুই বন্যপ্রাণীকে রক্ষার জন্যও সতর্কতা নেওয়া হয়। তবে পরে জানা গিয়েছে যে সিংহাপাড়া এলাকায় মা গণ্ডারের মৃত্যু হয়েছে।  মৃত্যুর কারণ নিয়ে স্পষ্ট ব্যাখ্যা মেলেনি। 
এদিকে ডাঙ্গাপাড়া এলাকায় ছিল শাবক গণ্ডার। শাবকটিকে তার স্বাভাবিক বসবাসের জায়গায় ফিরিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। 
বারবারই বিভিন্ন জনবসতিতে বন্যপ্রাণী ঢুকে পড়ছে। বন্যপ্রাণ এবং মানুষের সংঘাত বাড়ছে। তার পিছনে অনেক সময় মুনাফার লোভও কাজ করছে। তা ছাড়া বর্ষার সময় জলস্তর বেড়ে যাওয়ায় বন্যপ্রাণীরা স্বাভাবিক আবাস ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ে। 
জলদাপাড়া এক শিংয়ের গন্ডারের গুরুত্বপূর্ণ আবাস। ২০২৫’র গণনা অনুযায়ী গন্ডারের সংখ্যা বেড়ে ৩৩১ হয়েছে। পশ্চিমবঙ্গে এক শিংয়ের গণ্ডারের সংখ্যা ৩৯২।

Comments :0

Login to leave a comment