Sitaram Yechury

প্রয়াণের দিনে শ্রদ্ধায় স্মরণ সীতারাম ইয়েচুরিকে

জাতীয়

দিল্লিতে এ কে গোপালন ভবনে সীতারাম ইয়েচুরিকে শ্রদ্ধা জানাচ্ছেন এম এ বেবি। রয়েছেন সিপিআই(এম) নেতৃবৃন্দ।

প্রয়াণের দিনে প্রাক্তন সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকে শ্রদ্ধা জানালো সিপিআই(এম)। ২০২৪’র ১২ সেপ্টেম্বর প্রয়াত হন তিনি।
শনিবার স্মরণবার্তায় সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটি বলেছে, ‘‘সাম্প্রদায়িক-কর্পোরেট শাসনের অন্ধকার শক্তিকে প্রতিহত করার লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন তিনি। লাল সেলাম কমরেড সীতারাম।‘‘
সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির দপ্তর দিল্লির এ কে গোপালন ভবনে সীতারাম ইয়েচুরির প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান পার্টি নেতৃবৃন্দ। শ্রদ্ধা জানান সিপিআই(এম) সাধারণ সম্পাদক এম এ বেবি। প্রবীণ সিপিআই(এম) নেতা প্রকাশ কারাত এবং হান্নান মোল্লা শ্রদ্ধা জানান। সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য এবং ‘পিপলস ডেমোক্র্যাসি’-র সম্পাদক নীলোৎপল বসু সহ নেতৃবৃন্দ শ্রদ্ধা জানান। 
কলকাতায় রাজ্য দপ্তর মুজফ্‌ফর আহমদ ভবনেও স্মরণ করা হয়ে সীতারাম ইয়েচুরিকে। প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রবীণ সিপিআই(এম) নেতা বিমান বসু, পলিট ব্যুরো সদস্য শ্রীদীপ ভট্টাচার্য এবং রামচন্দ্র ডোম। রাজ্য দপ্তরে সীতারাম ইয়েচুরির লেখা এবং বিভিন্ন বই সাজিয়ে রাখা হয়। বিশ্বায়ন, সমাজতন্ত্র, সাম্প্রদায়িকতার মতো বিভিন্ন বিষয়ে একের পর এক বই লিখেছেন তিনি।  

মুজফ্‌ফর আহমদ ভবনে সীতারাম ইয়েচুরিকে শ্রদ্ধা জানাচ্ছেন বিমান বসু। রয়েছেন নেতৃবৃন্দ।
সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও স্মরণ করেছেন সীতারাম ইয়েচুরিকে।  
সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পর্বেই অসুস্থ হয়ে দিল্লির ‘এইমস’ হাসপাতালে ভর্তি হন ইয়েচুরি। সেখানেই প্রয়াত হন তিনি। 

Comments :0

Login to leave a comment