কলেজে গণতন্ত্র ফিরিয়ে আনা ও অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বৃহস্পতিবার উলুবেড়িয়া কলেজে মিছিল করে এসএফআই। সেই মিছিলে পুলিশকে সঙ্গে নিয়ে বাঁধা দেওয়ার চেষ্টা করে এভিবিপি। প্রায় দেড় ঘণ্টা ধরে এভিবিপি ও পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় এসএফআই। বৃহস্পতিবার উলুবেড়িয়া কলেজের পাশাপাশি আমতা কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে কর্মী সভা ও মিছিল করে এসএফআই হাওড়া জেলা কমিটি। প্রথমে আমতা রামসদয় কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে প্রথমে কর্মীসভা হয়। তারপর কলেজের দাবি নিয়ে কলেজে ডেপুটেশন দেওয়ার উদ্দেশ্যে মিছিল করা হয়। প্রিন্সিপাল ছিলেন না ফলত জমা দেওয়া যায়নি ডেপুটেশন।
এদিন সেখানে উপস্থিত ছিলেন এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে, জেলা সম্পাদক মহঃ তোমজিদুর, সভাপতি বিপাশা সাহা সহ অন্যান্য জেলা নেতৃত্ব।
Uluberia College protest
কলেজে গণতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে উলুবেড়িয়া কলেজে বিক্ষোভ এসএফআই
উলুবেড়িয়া কলেজে ছাত্রদের বিক্ষোভ।
×
Comments :0