Subhendu Adhikary

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

জাতীয় রাজ্য

রাজ্যের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারি। পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে তিনি শপথ গ্রহণ করলেন ব্রিগেডে জনসভার মাধ্যমে। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং, জেপি নাড্ডা, যোগী আদিত্যনাথ, নীতির নবীন সহ একাধিক শীর্ষ বিজেপি নেতার উপস্থিতিতে হয় এই শপথ গ্রহণ অনুষ্ঠান। উপস্থিত রয়েছেন ইন্ডিয়ায় শাসিত রাজ্যগুলির সব মুখ্যমন্ত্রীরা।

শুভেন্দু অধিকারি ছাড়াও অগ্নিমিত্রা পাল, নীশিথ প্রামানিক, দিলীপ ঘোষ সহ একাধিক বিজেপি বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল আর এন রবি। 
হুট খোলা গাড়িতে করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারি ব্রিগেডের মঞ্চে এসে পৌঁছান। 
তৃণমূলকে পরাজিত করে ২০০'র বেশি আসন নিয়ে সরকার গঠন করেছে বিজেপি।

২০২০ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন শুভেন্দু অধিকারি। মমতা ব্যানার্জি মন্ত্রিসভার পরিবহন মন্ত্রী ছিলেন শুভেন্দু। নন্দীগ্রাম ষড়যন্ত্রের অন্যতম মূল মাথা এই শুভেন্দু অধিকারি। জঙ্গলমহল জুড়ে বামপন্থীদের ওপর যেই অত্যাচার নামিয়া আনা হয় তারও মূল চক্রি ছিলেন শুভেন্দু।

সুশাসন এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতা এসেছে বিজেপি। কিন্তু তৃণমূলে থাকাকালীন এই শুভেন্দুর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ এনেছিল বিজেপি। শুভেন্দুর নারদার স্টিং অপারেশনের ভিডিও বিজেপি দপ্তর থেকে প্রথম প্রকাশিত করা হয়।

Comments :0

Login to leave a comment