শনিবার কলকাতার ব্রিগেড গ্রাউন্ডে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তাঁর সঙ্গে আরও পাঁচজন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এঁদের মধ্যে রয়েছেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্র পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং নিশিত প্রামাণিক। রাজ্যপাল তাঁদের শপথবাক্য পাঠ করান। শপথের কয়েকঘণ্টার মধ্যেই শুভেন্দু অধিকারীর নতুন পার্সোনাল সেক্রেটারি নিয়োগ করা হলো। আইএএস শান্তনু বালা হলেন শুভেন্দু অধিকারীর নতুন পার্সোনাল সেক্রেটারি। অন্য দিকে অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক সুব্রত গুপ্ত হলেন মুখ্যমন্ত্রীর উপদেষ্টা। পশ্চিমবঙ্গ সরকার এই নিয়োগগুলি সম্পর্কে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। ২০১৭ সালের ব্যাচের আইএএস অফিসার শান্তনু বালা এর আগে দক্ষিণ ২৪ পরগনা , কোচবিহার ও মুর্শিদাবাদ জেলার এডিএম পদে ছিলেন তিনি। সুব্রত গুপ্ত পশ্চিমবঙ্গ নির্বাচনের সময় বিশেষ পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এসআইআরের কাজে সুব্রত গুপ্তকে বিশেষ পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করে নির্বাচন কমিশন। তাঁকে রাজ্যের বিধানসভা নির্বাচনে বিশেষ পর্যবেক্ষক হিসাবেও দায়িত্ব দেওয়া হয়েছিল। গত ৭ মে বিশেষ পর্যবেক্ষকের দায়িত্ব থেকে সুব্রত গুপ্তকে অব্যাহতি দেয় নির্বাচন কমিশন। শনিবার রাজ্যপালের আদেশানুসারে সুব্রত গুপ্তকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পরামর্শদাতা হিসেবে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়।
Subrata Gupta
মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হলেন সুব্রত গুপ্ত
×
Comments :0