শনিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর, শুভেন্দু অধিকারী রাজ্যের আইন-শৃঙ্খলার পরিস্থিতি পর্যালোচনা করতে মুখ্য সচিব দুষ্যন্ত নারিয়ালা, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্ত এবং অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক করেন। সূত্রের খবর , কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দও বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে প্রশাসনিক রদবদল এবং রাইটার্স বিল্ডিংয়ের সংস্কার নিয়ে আলোচনা হয়। ধর্মতলায় পূর্ত দপ্তরের তাঁবুতে বৈঠকটি হয়। সূত্রের খবর প্রথম বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল রাজ্য প্রশাসনে সম্ভাব্য রদবদল। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের সময় নির্বাচন কমিশন বেশ কয়েকজন আধিকারিককে বদলি করেছিল। এখন সরকার পরিবর্তন হয়েছে। মুখ্যমন্ত্রী শীর্ষ আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন এই আধিকারিকদের পুনর্বহাল করা হবে নাকি নতুন দায়িত্ব দেওয়া হবে। বিজেপি নেতৃত্ব আগেই স্পষ্ট করে দিয়েছিল নবান্নের পরিবর্তে তারা রাইটার্স বিল্ডিং থেকে সরকার চালাবে। বৈঠকে রাইটার্স বিল্ডিংয়ের সংস্কার কাজের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। তবে, মহাকরণের মূল ব্লকের কাজ এখনও বাকি থাকায় বিকল্প স্থান নিয়ে বিবেচনা করা হচ্ছে।
নির্বাচনে জয়লাভের পর রাইটার্স বিল্ডিং থেকে সরকার চালানোর কথা জানিয়েছিল বিজেপি। কিন্তু রাইটার্স বিল্ডিং’কে রাজ্য প্রশাসনের সদর দপ্তর হিসাবে গড়ে তুলতে ন্যূনতম ছয় থেকে ৮ মাস লাগবে জানার পর আপাতত নবান্ন থেকেই নতুন বিজেপি সরকার পরিচালিত হতে চলেছে। ইতিমধ্যেই নবান্নের ১৪ তলার মুখ্যমন্ত্রীর জন্য বরাদ্দ ঘরের নামপ্লেটে শুভেন্দু অধিকারীর নাম বসানো সম্পন্ন হয়েছে। ফলে রাইটার্স বিল্ডিং সংস্কার না হওয়ার পর্যন্ত নবান্নই রাজ্য প্রশাসনের সদর দপ্তর থাকছে। মুখ্য সচিব সম্প্রতি বিধানসভার সচিবের সঙ্গে একটি বৈঠক করেছেন। প্রথম মন্ত্রিসভার বৈঠক বিধানসভা চত্বরেই অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সোমবার নবান্নেই রাজ্য মন্ত্রীসভার প্রথম বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এদিন একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি দেখা গিয়েছে ১৬ জন কর্মচারি ও প্রশাসনিক সংস্কার মন্ত্রকের আধিকারিককে মুখ্যমন্ত্রীর দপ্তরে বদলি করা হয়েছে। স্পেশাল সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, সিনিয়র ডেপুটি সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি ব়্যাঙ্কের মোট ১৬ জন অফিসারকে মুখ্যমন্ত্রীর দপ্তরে বদলি করা হয়েছে। এছাড়া এ দিনই আরও একটি বিজ্ঞপ্তি সামনে এসেছে, সেখানে দেখা যাচ্ছে মোট ৪৬ জন কর্মচারী ও প্রশাসনিক সংস্কার মন্ত্রকের আধিকারিককে রাজ্যের নানা দপ্তরে বদলি করা হয়েছে। তাঁরা প্রত্যেকেই পুরোনো ক্যাবিনেটের মন্ত্রীদের পার্সোনাল সেক্রেটারি বা ওএসডি হিসেবে কর্মরত ছিলেন। এ দিনই রাজ্য প্রশাসনের ২টি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদেও নতুন নিয়োগ হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার পরেই তাঁর পার্সোনাল সেক্রেটারি হিসেবে নিয়োগ করা হয়েছে আইএস শান্তনু বালাকে। অন্য দিকে অবসরপ্রাপ্ত আইএএস সুব্রত গুপ্ত হয়েছেন মুখ্যমন্ত্রীর উপদেষ্টা।
Bengal CM
শপথ নিয়েই শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর
×
Comments :0