BJP Suvendu Adhikari

পরিষদীয় দলনেতা পদে শুভেন্দুর নামই চূড়ান্ত করল বিজেপি

রাজ্য

বিধানসভার পরিষদীয় নেতার পদে শুভেন্দু অধিকারীর নামই চূড়ান্ত করল বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী এবং পশ্চিমবঙ্গে নিযুক্ত পর্যবেক্ষক অমিত শাহের সঙ্গে সাংগঠনিক বৈঠকে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। সেক্ষেত্রে তিনিই মুখ্যমন্ত্রী পদে আসীন হতে চলেছেন।
জানা গিয়েছে বৃহস্পতিবার রাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিশদে কথা হয় অমিত শাহের। 
শুক্রবার নিউ টাউনের একটি হোটেলে রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের সাথে বৈঠকে বসেন তিনি। 
বিজেপি আগেই জানিয়েছে শনিবার, ৯ মে, শপথ অনুষ্ঠান হবে ব্রিগেডে। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিধায়কদের সঙ্গে বৈঠকে যোগ দিয়েছেন শুভেন্দু। পরিষদীয় দলনেতার নাম সাংগঠনিক স্তরে চূড়ান্ত হওয়ার পর বিধায়কদের নিয়ে বৈঠক করে রাজভবনে সরকার গঠনের দাবি জানাতে যাবে পরিষদীয় দল।

Comments :0

Login to leave a comment