Suvendu Adhikari' PA

আততায়ীদের গাড়ির নম্বর প্লেট ভুয়ো, জানালেন ডিজি

রাজ্য

হাসপাতালের সামনে ভিড়।

চন্দ্রকান্ত রথ খুনের ঘটনায় রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা ঘটনাস্থলে যান। সংবাদ মাধ্যমের প্রশ্নে তিনি বলেন যে একটি গাড়িকে আটক করা হয়েছে। সেই গাড়ির নম্বর প্লেট ভুয়ো। ঘটনাস্থল থেকে বুলেট এবং তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। তদন্তের স্বার্থে এর বেশি এখন বলা সম্ভব নয়।
যে নম্বর প্লেট আটক গাড়িটিতে লাগানো ছিল সেটি শিলিগুড়ির আরটিও থেকে দেওয়া। সংশ্লিষ্ট গাড়ির মালিককে ডেকে জেরা করে শিলিগুড়ির পুলিশ। একটি সংবাদমাধ্যমে ওই গাড়ির মালিক জানান যে তাঁর নিজের গাড়ি নিজের কাছেই রয়েছে। 
বিজেপি নেতা শুভেন্দু অধিকারী হাসপাতাল থেকে বেরিয়ে বলেন, এই হত্যাকাণ্ডটি সুপরিকল্পিত। গত দু-তিনদিন ধরে  ছক কষেছে খুনিরা। তিনি বলেন, গত ১৫ বছরের তৃণমূল শাসনের ফলাফল এই জঙ্গল রাজ। 
বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন যে শুভেন্দু অধিকারীকে বার্তা দিতেই পরিকল্পনা করে এই খুন করা হয়েছে। 
বিজেপি নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারও হাসপাতালে যান। তিনি বলেন, এই ঘটনার তদন্ত করছে পুলিশ। দোষীরা ধরা পড়বেই। 
হাসপাতালের সামনে বিপুল সংখ্যায় জমায়েত করেন বিজেপি’র কর্মী সমর্থকরা। ঘটনার জন্য তাঁদের অনেককে দায়ী করতে শোনা যায় মধ্যমগ্রামের তৃণমূল বিধায়ক রথীন ঘোষকে। তীব্র উত্তেজনা ছিল গোটা এলাকায়। গভীর রাত পর্যন্ত আটকে ছিল রাস্তা।
এদিকে সংবাদ মাধ্যমের প্রশ্নে সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী ঘটনার তীব্র নিন্দা করেন। 
শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক হিসেবে চন্দ্রকান্ত  রথ গত প্রায় ৬ বছর কর্মরত ছিলেন।

Comments :0

Login to leave a comment