মীর আফরোজ জামান: ঢাকা
বঙ্গোপসাগরে উত্তাল ঢেউয়ের তোড়ে সাতটি মাছ ধরার ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ট্রলারগুলোতে থাকা ৪৮ জন মৎসজীবীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে কোনো মৎসজীবী নিখোঁজ নেই বলে উপজেলা প্রশাসন নিশ্চিত করেছে। বুধবার দুপুরে ট্রলার ডুবির ঘটনাগুলি ঘটেছে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায়। বুধবার বিকেলে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। নিঝুম দ্বীপের দক্ষিণে সাগরে চারটি ট্রলার, কাজীর বাজার ঘাট সংলগ্ন মেঘনা নদীতে একটি ট্রলার ও চেয়ারম্যান ঘাট সংলগ্ন মেঘনা নদীতে দুটি ট্রলার ডুবে যায়। হাতিয়া উপজেলা নির্বাহী আধিকারিক রাসেল ইকবাল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বৈরী আবহাওয়ায় ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে সবাই জীবিত উদ্ধার হয়েছে।
স্থানীয় সূত্র ও ট্রলার মালিক সমিতি সূত্রে জানা যায়, বৈরী আবহাওয়ায় সাগর ও নদী উত্তাল থাকায় বুধবার দুপুরে হঠাৎ করে প্রচণ্ড ঝোড়ো হাওয়া ও ঢেউয়ের তোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ৭টি মাছ ধরার ট্রলার ডুবে যায়। দুর্ঘটনার সময় কাছাকাছি থাকা অন্যান্য ধরার ট্রলার দ্রুত এগিয়ে এসে ডুবন্ত ট্রলারগুলো থেকে ৪৮ জন মৎসজীবীকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। জহির মাঝির ট্রলারের মালিক নিশান চৌধুরী জানান, সাগর উত্তাল থাকায় দুর্ঘটনা কবলিত চারটি ট্রলারের মধ্যে তিনটি সম্পূর্ণ তলিয়ে গেছে। নাসির মাঝির ট্রলারটি এখনও সাগরে ভাসছে। ওই ট্রলারটি উদ্ধারের চেষ্টা চলছে।
Trawler Capsizes
বঙ্গোপসাগরে ডুবল ৭টি ট্রলার, প্রাণে বাঁচলেন ৪৮ জন মৎস্যজীবী
×
Comments :0