West Bengal Governor

বিধানসভার মেয়াদ শেষ, বিজ্ঞপ্তি জারি রাজ্যপালের

রাজ্য

বিজেপির কাছে শোচনীয় পরাজয়ের পরেও মমতা ব্যানার্জি জানিয়েছেন, তিনি পদত্যাগ করবেন না। তাঁর অভিযোগ, জোর করে ইভিএম দখল করে ভোটে জিতেছে বেজেপি। পশ্চিমবঙ্গ বিধানসভার মেয়াদ শেষ ৭ মে। তবুও পদত্যাগ না করার সিদ্ধান্তে অটল থাকার বার্তা দিয়েছেন মমতা ব্যানার্জি। তাঁর হুঙ্কার, ‘‘আমাকে বরখাস্ত করুক। আমি চাই আজকের দিনটি কালো দিন হিসেবে চিহ্নিত হোক। রাষ্ট্রপতি শাসন জারি হলে হোক। সব রেকর্ড থাকুক।’’ বৃহস্পতিবার মেয়াদ শেষ হতেই নিয়ম মেনে বিধানসভা ভেঙে দেওয়ার বিজ্ঞপ্তি জারি করলেন রাজ্যপাল আর এন রবি। এক বিবৃতি দিয়ে তিনি বলেন, ‘‘ভারতের সংবিধানের ১৭৪ অনুচ্ছেদের (২) ধারার (খ) উপ-ধারার অধীনে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে, আমি ২০২৬ সালের ৭ মে থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দিচ্ছি।’’
বিজেপির কাছে শোচনীয় পরাজয়  হয় মমতা ব্যানার্জি এবং তাঁর দল তৃণমূলের। পরজয় মেনে নিতে পারেন নি বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাঁর অভিযোগ তাঁকে এবং তাঁর দলকে জোর করে হারিয়ে দিয়েছে রেরুয়া শিবির। মমতা ব্যানার্জি নিষ্ফল আক্রোশে দাবি করেছেন, ১০০টি গণনা কেন্দ্র বিজেপি লুট করেছে। বিধানসভা নির্বাচনে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি। এই জয়ের পর, ভোট চুরির অভিযোগ তুলে মমতা ব্যানার্জি পদ থেকে পদত্যাগ করতে অস্বীকার করেন। এর পরিপ্রেক্ষিতে, পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল আর এন রবি এই  গুরুত্বপূর্ণ পদক্ষেপ ২০২৬ সালের নির্বাচন প্রক্রিয়ার সমাপ্তি হল। এদিন বিজ্ঞপ্তি জারি করে পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি মমতা ব্যানার্জির সরকারকে বরখাস্ত করলেন।
বিধানসভা নির্বাচনে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি। আগামী ৯ মে সকাল ১০টায় কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীরা শপথ গ্রহণ করতে চলেছেন। শুক্রবার রাতে বিজেপি’র নবনির্বাচিত বিধায়কদের বৈঠক হবে। সেই বৈঠক থেকে বিধায়করা ঠিক করে নেবেন পরিষদীয় দলের নেতা। বিজেপি’র সাংগঠনিক নিয়ম অনুযায়ী পরিষদীয় দলনেতার হাতেই তুলে দেওয়া হয় মুখ্যমন্ত্রীর দায়িত্ব।

Comments :0

Login to leave a comment