পরিষদীয় নেতা বাছাই করতে কলকাতায় এসে পৌঁছালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার বেলা ১১:৩০ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছান শাহ। শুভেন্দু অধিকারি, শমীক ভট্টাচার্য তাকে স্বাগত জানান।
বিমানবন্দরে কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখার পর দক্ষিণেশ্বরে যান শাহ। সেখান থেকে নিউ টাউনের একটি হোটেলে রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের সাথে বৈঠকে বসেন তিনি। বিজেপি সূত্রে খবর শনিবারের শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে এই বৈঠক। কে মুখ্যমন্ত্রী হবে তাও উঠে আসতে পারে আলোচনায়। ইতিমধ্যে দলীয় পতাকা দিয়ে শহর সাজাতে শুরু করেছেন বিজেপি কর্মী সমর্থকরা।
দলীয় নেতৃত্বের সাথে বৈঠকের পর বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বেলা ৩টে থেকে নির্বাচীত বিধায়কদের বৈঠকে থাকেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখান থেকে ঠিক হবে পরিষদীয় নেতার নাম। ইতিমধ্যে একাধিক নাম নিয়ে শুরু হয়েছে জল্পনা। শুভেন্দু অধিকারির নামের পাশাপাশি সবপন দাশগুপ্ত, অগ্নিমিত্রা পালের মতো বিভিন্ন নাম ভাসছে।
উল্লেখ্য তৃণমূলের দুর্নীতি এবং অপশাসনের বিচার হবে এই প্রতিশ্রুতি দিয়ে রাজ্য ক্ষমতায় এসেছে বিজেপি। সেখানে শুভেন্দুকে যদি তারা মুখ্যমন্ত্রী করেন তবে তাদের পড়তে হতে পারে সমালোচনার মুখে। সারদা থেকে নারদা একাদিক দুর্নীতির ক্ষেত্রে নাম উঠেছে শুভেন্দু অধিকারির। ২০১৬ সালে বিজেপি অফিস থেকে দেখানো নারদার ভিডিওতে তৎকালিন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারিকে দেখা গিয়েছিল টাকা নিতে। যদিও সেই ভিডিও ডিলিট করে দিয়েছে বিজেপি। এহেন দুর্নীতির মুখকে মুখ্যমন্ত্রী করলে প্রশ্নের মুখে পড়তে হতে পারে রাজ্যের নতুন শাসক দলকে। সেই দিক থেকে দেখতে গেলে স্বপন দাশগুপ্ত’র মতো ব্যাক্তি যার বিরুদ্ধে কোন অভিযোগ নেই, তাকেও তারা নির্বাচন করতে পারে মুখ্যমন্ত্রী হিসাবে। তবে শুধু মুখ্যমন্ত্রী নয় পশ্চিমবঙ্গ এক বা একাধিক উপ-মুখ্যমন্ত্রী পাবেন বলেও জানা গিয়েছে। সেই ক্ষেত্রে আরএসএস তার পছন্দের কোন লোককে আনে কী না দেখার।
Amit Shah
শহরে শাহ, বিকেলে নির্বাচিত হবেন পরিষদীয় নেতা
×
Comments :0