BJP

নন্দীগ্রামে বিজেপি প্রার্থী নিহত চন্দ্রনাথের মা, রেজিনগর ভরসা পুরনো কর্মীর ওপর

রাজ্য

নন্দীগ্রাম এবং রেজিনগর উপ-নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করলো বিজেপি। রেজিনগর কেন্দ্র থেকে বিজেপির হয়ে লড়বেন শাখারভ সরকার। নন্দীগ্রাম কেন্দ্রের প্রার্থী নিহত চন্দ্রনাথ রথের মা হাঁসিরাণী রথ।
পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগরে উপনির্বাচন হবে আগামী ৬ অক্টোবর। ভোটগণনা রয়েছে ৯ অক্টোবর। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৬ সেপ্টেম্বর। বিধানসভা নির্বাচনে ভবানীপুর এবং নন্দীগ্রাম কেন্দ্র থেকে জয়ী হন শুভেন্দু অধিকারী। পরবর্তী সময় তিনি নন্দীগ্রাম আসনটি ছেড়ে দেন। অন্যদিকে রেজিনগর এবং ভরতপুর থেকে জয়ী হন হুমায়ুন কবীর। রেজিনগর আসন তিনি ছেড়ে দেন, তার জায়গায় ওই কেন্দ্র থেকে নিজের ছেলেকে প্রার্থী করেছেন হুমায়ুন।
বিধানসভা নির্বাচনের ফলাফলের পরপরই ৬ মে মধ্যমগ্রামে খুন হন শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ। তা নিয়ে শুরু হয় রাজনৈতিক চাপান্তর। সেই ঘটনার সিবিআই তদন্ত এখনও চলছে। উল্লেখ্য এর আগে প্রদীপ ঝা, শুভব্রত চক্রবর্ত্তী, পুলক লাহিড়ী নামে তিন ব্যক্তির মৃত্যু হয়। যারা শুভেন্দু অধিকারীর সিকিউরিটি গার্ড ও ছায়া সঙ্গী ছিলেন। এঁরা প্রত্যেকেই শুভেন্দু অধিকারীর অত্যন্ত কাছের ও বিশ্বস্ত ছিলেন।
বিজেপি সূত্রে খবর মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই হলদিয়ায় মনোনয়ন জমা করবেন হাঁসিরাণী রথ।
অন্যদিকে শাখারভ দীর্ঘদিনের বিজেপি কর্মী। নির্বাচনের আগে যখন বাবড়ি মসজিদ নিয়ে মানুষের মধ্যে সাম্প্রদায়িক বিভাজনের ছক তৈরি করা হচ্ছিল। তখন পাল্টা রাম মন্দির করার দাবি তুলে সরব হয়েছিলেন শাখারভ। উষ্কানি দিয়েছিলেন বিভাজনকে।

Comments :0

Login to leave a comment