BJP oath ceremony

রয়েছে ঝালমুড়ি-মিষ্টির দোকান, নেই পরিযায়ী শ্রমিকদের যন্ত্রণার কথা

রাজ্য

শপথ অনুষ্ঠানে বাঙালি আবেগকে শান দেওয়ার চেষ্টা করলো বিজেপি। শনিবার ব্রিগেডে শপথ নিয়ে রাজ্যের প্রথম বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারি সহ ছয়জন বিজেপি বিধায়ক।
এদিন ব্রিগেডে বিজেপি কর্মী সমর্থকরা জড়ো হয় শপথ অনুষ্ঠানে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিং, যোগী আদিত্যনাথ সহ ২০ জন এনডিএ শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন শপথ অনুষ্ঠানে।
বিজেপির পক্ষ থেকে ব্রিগেডে ২০টি ঝালমুড়ির স্টল এবং মিষ্টির দোকান বসানো হয়। এবারের নির্বাচনে প্রচারে এসে দোকান থেকে ঝালমুড়ি কিনে খান। যা নিয়ে নতুন রাজনৈতিক রং লাগায় বিজেপি। ঝালমুড়িকে কেন্দ্র করে শুরু হয় বিজেপির প্রচার। এদিন শপথ অনুষ্ঠানে সেই ঝালমুড়ি স্টল দিয়ে সেই বিষয়টাকে নতুন করে উষ্কে দিল বিজেপি। অন্যদিকে বাঙালির প্রিয় মিষ্টি। ছানা দিয়ে এরাজ্যেই তৈরি হয় মিষ্টি। বাঙালির জীবনের সাথে মিষ্টির যোগ এবং আবেগকে শান দিতে বসানো হয়েছিল মিষ্টির দোকানও। ছিল ঢাক এবং আদিবাসী নাচ।
তবে বাঙালি আবেগকে শান দিলেও রাজ্যের পরিযায়ী শ্রমিকদের জন্য কোন কথা শোনা যায়নি বিজেপির মুখে, গোটা প্রচার পর্বে এই নিয়ে তারা চুপ থেকেছে। বিপুল জয়ের পরেও বিজেপি নেতাদের মুখে শোনা যায়নি ভিন রাজ্যের বাঙালিদের ওপর হওয়া বিভিন্ন ঘটনার নিন্দা। শোনা যায়নি পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ কোন প্রকল্পের কথা। উল্লেখ্য বিজেপি শাসিত একাধিক রাজ্য আক্রান্ত হয়েছেন এরাজ্যের পরিযায়ী শ্রমিকরা। অনেক জায়গায় মৃত্যুর ঘটনাও ঘটেছে। সেই সময় রাজ্যের তৃণমূল সরকারি যেমন কোন পদক্ষেপ নেয়নি তেমন কেন্দ্রের বিজেপি সরকারও থেকেছে নীরব।
রাজ্য বামফ্রন্ট সরকারের শিল্পায়নের বিরুদ্ধে তৃণমূলে যেই আন্দোলন তাকে সমর্থন দিয়েছিল বিজেপি। সিঙ্গুরে মমতার ধর্ণা মঞ্চে দেখা যেতো রাজনাথ সিং, তথাগত রায়দের। বাংলা তথা বাঙালির উন্নতির জন্য কোন ভূমিকা না নেওয়া দল আজ প্রথমবার রাজ্যে ক্ষমতায় এসে নিজেদের বাঙালি প্রেমী প্রমান করতে মরিয়া।

Comments :0

Login to leave a comment