আন্তর্জাতিক শ্রমজীবী মহিলা দিবস উপলক্ষে আসন্ন মোহনবাগান সুপার জায়ান্ট বনাম ওড়িশা ম্যাচের সাধারণ গ্যালারির টিকিট বিনামূল্যে পাবেন সমর্থকেরা, জানালেন কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। প্রত্যেক সমর্থককে দুটি করে টিকিট দেওয়া হবে বলে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
উল্লেখ্য চেন্নাই ম্যাচে দর্শকদের অভব্য আচরণের জন্য শাস্তির মুখে পড়ে বাগান। ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়, ওড়িশা ম্যাচ ফাঁকা গ্যালারির সামনে খেলতে হবে বাগানকে।
ক্লাবের তরফে থেকে ফেডারেশনকে পুনর্বিবেচনার দাবি জানানোর পর সমর্থকদের জন্য অর্ধেক গ্যালারি অনুমোদিত করেছে ফেডারেশন। তারপরই এই ঘোষণা করা হয়েছে ম্যানেজমেন্টের পক্ষ থেকে।
Comments :0