মুর্শিদাবাদে লেনিন মূর্তি ও হগ মার্কেটে দোকানপাট ভাঙচুরের ঘটনায় দায়ের জনস্বার্থ মামলা। কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে মামলা। আগামীকাল মামলার শুনানি হতে পারে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।
আইনজীবী ঋতঙ্কর দাস জানিয়েছেন, ‘স্নাতকোত্তর স্তরে এক পড়ুয়া এই মামলা দায়ের করেছেন। নির্বাচনের ফলাফল পর যে ভাবে বিভিন্ন জায়গায় হিংসার ঘটনা ঘটছে তার বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে।’
মামলাকারির আইনজীবী ঋতঙ্কর আরও জানিয়েছেন, আদালতের কাছে আবেদন জানানো হয়েছে যেই পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে এই ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে তদন্ত করে পদক্ষেপ নিতে হবে।
এছাড়াও রাজ্যের অন্যত্র যেখানে যেখানে এই ভাঙচুরের ঘটনা চলছে সেখানেও আদালতের হস্তক্ষেপের আবেদন করা হয়েছে।
মুর্শিদবাদের জিয়াগজ্ঞে লেনিন মূর্তি ভাঙার ঘটনায় ইতিমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিপিআই(এম) এর পক্ষ থেকে থানায় অভিযোগ জানানো হয়েছে। জেলা জুড়ে হয়েছে প্রতিবাদ মিছিলও।
সিপিআই(এম) মুর্শিদাবাদ জেলা কমিটির সম্পাদক জামির মোল্লা জানান, ‘গতকাল রাতে কিছু দুষ্কৃতি জিয়াগঞ্জে লেনিন মূর্তি ভাঙে। আমরা বুধবার সকালে থানায় অভিযোগ জানাই। পাঁচজনকে ওই ঘটনার সাথে যুক্ত থাকার জন্য গ্রেপ্তার করা হয়েছে। আমাদের দাবি মূল অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে।’
উল্লেখ্য ৪ মে বিধানসভা নির্বাচনে ফলাফলের সময় যাদবপুরের ৮বি’তে লেনিন মূর্তিতে গেরুয়া আবির লাগায় বিজেপির কর্মী সমর্থকরা। সৃজন ভট্টাচার্যের নেতৃত্বে সেই মূর্তি পরিষ্কার করে প্রতিবাদ জানায় সিপিআই(এম) কর্মী সমর্থকরা।
অন্যদিকে মঙ্গলবার রাতে বুল্ডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে নিউ মার্কেটের (হক সাহেবের বাজার) সংখ্যালঘু হকারদের দোকান ভেঙে দেওয়া হয়েছে। কোন সরকারি নির্দেশিকা ছাড়াই এই কাজ করেছে নতুন শাসক দল বিজেপির কর্মীরা। সেদিন রাতের ঘটনার পর বুধবার সাংবাদিক সম্মেলন করে কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা সাংবাদিক সম্মেলন করে বলেন, জেসিবি নিয়ে কোন মিছিল করা যাবে না। যেই সব জেসিবি মালিকরা তা ভাড়া দিচ্ছেন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী নেওয়া হবে পদক্ষেপ। কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে নিউ মার্কেটের এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
High Court
লেনিন মূর্তি ভাঙা নিয়ে মামলা হাইকোর্টে
×
Comments :0