একই বাড়ির দুটি ঘর থেকে এক বৃদ্ধ ও এক নাবালিকার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য কৃষ্ণগঞ্জে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার মাজদিয়া কুটিরপাড়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, পিসেমশাই সন্তোষ সর্দারের বাড়িতে তার ভাইজি পঞ্চম শ্রেণির ছাত্রী সুমনা সর্দার (১১) থাকতেন। অন্যান্য দিনের মতো এদিনও পিসেমশায়ের বাড়িতেই ছিল সুমনা। এদিন সকালে পরিবারের লোকেরা পিসেমশাই সন্তোষ সর্দারকে তাঁর ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। আবার এর ঠিক সাথে সাথেই সুমনা সর্দারকে খোঁজাখুঁজি করে কোথাও দেখতে না পেয়ে পাশের তালা বন্ধ ঘরের তালা ভেঙে মেঝেতে অচৈতণ্য অবস্থায় পরে থাকতে দেখে প্রতিবেশী ও পরিবারের লোকজন। খবর দেওয়া হয় কৃষ্ণগঞ্জ থানায়। পুলিশ ঘটনাস্থল থেকে দু'টি দেহ উদ্ধার করে নিয়ে যায় কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা করে দু'জনকেই মৃত বলে জানান। সেখান থেকে পুলিশ সন্তোষ সর্দার ও সুমনা সর্দারের মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠায় শক্তিনগর জেলা হাসপাতাল পুলিশ মর্গে।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। পরিবারের লোকেদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দু’জনের মৃত্যুর নেপথ্যে পারিবারিক অশান্তি নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের দাবি, সম্ভবত ভাইঝিকে খুন নিজে আত্মঘাতী হয়েছেন পিসেমশাই।
Mysterious Death
একই বাড়িতে দু’টি দেহ উদ্ধারে চাঞ্চল্য কৃষ্ণগঞ্জে
×
Comments :0