Naushad Siddiqui

চন্দ্রনাথ খুনের ঘটনার সঠিক তদন্তের দাবি নওশাদের

রাজ্য

শুভেন্দু অধিকারির আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুন প্রসঙ্গে মুখ খুললেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি বলেন, ‘ভোট পরবর্তী হিংসা কোন ভাবে মানা যায় না। তৃণমূল এবং বিজেপি দুই দলের কর্মী খুন হয়েছে। গতকাল চন্দ্রনাথ রথ খুন হয়েছেন। বিধানসভায় তার সাথে আমার এক দুবার কথা হয়েছে। তার কোন ব্যাক্তিগত শত্রু ছিল বলে মনে হয় না। যেই ঘটনা ঘটেছে তা রাজ্যের জন্য ভালো নয়। এই খুনের মাধ্যে কারা কিসের বার্তা দিচ্ছে তা দেখা দরকার। সর্বচ্চ পর্যায়ের তদন্ত হওয়া দরকার। এই কালচার এই রাজ্যের নয়। ভিন রাজ্য থেকে এই সব আমদানি করা হচ্ছে। যারা যুক্ত এই ঘটনার সাথে তাদের শাস্তি হোক।’
নওশাদ আরও বলেন, ফলাফলের পর ভাঙড়ে গিয়ে আমাদের দলের কর্মীদের আমি বলে এসেছি সংযত থাকতে। নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসা কোন ভাবে মেনে নেওয়া যায় না।
গতকাল রাতে মধ্যমগ্রামে গুলি খুন করা হয় চন্দ্রনাথ রথকে। এদিন বারাসাত হাসপাতালে হয়েছে তার ময়নাতদন্ত। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে পরিকল্পিত ভাবে তাকে খুন করা হয়েছে। তবে সিবিআই তদন্তের দাবি না জানিয়ে পুলিশি তদন্তের ওপরই আস্থা রাখছেন শুভেন্দু অধিকারি। 
অন্যদিকে আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের দাবি করেছে। গতকাল রাতেই এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সঠিক তদন্তের দাবি জানান সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী।

Comments :0

Login to leave a comment