Weather

সাত চলবে বৃষ্টি, জানালো আবহাওয়া দপ্তর

রাজ্য কলকাতা

আগামী কয়েকদিন রাজ্য জুড়ে চলবে ঝড় বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী সাতদিন দক্ষিণবঙ্গের সব জেলায় চলবে বৃষ্টি। তার সাথে রয়েছে ঝড়ের পূর্বাভাস। তবে রবিবারের পর থেকে ঝড়ের সম্ভাবনা না থাকলেও বুধবার পর্যন্ত বৃষ্টি চলেবে বলে জানিয়েছে হাওয়া অফিস। 
দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টি বেশি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এই পরিস্থিতিতে সমুদ্রে মৎজীবী না যাওয়ার পরামার্শ দেওয়া হয়েছে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, পূর্ব উত্তরপ্রদেশের ওপর অবস্থিত উর্ধ্বস্তরীয় ঘূর্ণাবর্তটি বর্তমানে উত্তর-পূর্ব উত্তরপ্রদেশ ও সংলগ্ন অঞ্চলের ওপর অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে।
আগামী শনিবার ব্রিগেডে শপথ নেবে নবনির্বাচিত বিজেপি সরকার। ওই দিনও ঝড় বৃষ্টির কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

Comments :0

Login to leave a comment