দক্ষিণ ২৪ পরগনার ১৫টি বুথে নির্বিঘ্নেই চলছে ভোটগ্রহন। ডায়মন্ড হারবারের ৪টি বুথে এবং মগরাহাট পশ্চিম বিধানসভার ১১টি বুথে শনিবার সকাল থেকে চলছে ভোটগ্রহণ।
কমিশনের তথ্য অনুযায়ী সকাল ১১টা পর্যন্ত ভোটদানের হার ৩৭ শতাংশ। মগরাহাট পশ্চিমে ভোটদানের হার ৩৯ শতাংশ। ডায়মন্ড হারবারে ভোটদানের হার ৩৬ শতাংশ।
ফলতা, ডায়মন্ড হারবার, মগরাহাট পশ্চিমে একাধিক বুথে ভোটগ্রহনকে কেন্দ্র করে কমিশনের কাছে জমা পড়ে অভিযোগ। কোথাও বিরোধী প্রার্থীদের নামে পাশে টেপ লাগানো ছিল। আবার কোথাও হয়েছে ১০০ শতাংশ পোল। কমিশনের কাছে অভিযোগ জমা পড়ার পর তা খতিয়ে দেখে পুনর্নির্বাচনের কথা জানায় কমিশন।
Re-election
১৫টি বুথে চলছে পুনর্নির্বাচন
×
Comments :0