Chandranath Rath Murder

শুভেন্দুর আত্মসহায়ক খুনের ঘটনায় অধরা মূল অভিযুক্তরা

রাজ্য

বারাসাত মেডিকেল কলেজে চন্দ্রনাথ রথের ময়নাতদন্তে উপস্থিত শুভেন্দু অধিকারি, শমীক ভট্টাচার্য, রাহুল সিনহা সহ একাধিক শীর্ষ বিজেপি নেতৃত্ব। গতকাল রাতে মধ্যগ্রামে গুলি করে খুন করা হয় শুভেন্দু অধিকারির আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে। এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে স্থানীয় তিনজন দুষ্কৃতিকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে রাজ্য পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
শুভেন্দু অধিকারি সাংবাদিকদের মুখোমুখি বলেন, ‘ডিজিপির সাথে কথা হয়েছে। পুলিশ তদন্ত চালাচ্ছে। পুলিশের তদন্তর ওপর আস্থা রয়েছে। আগে এই রাজ্যের পুলিশকে কাজ করতে দেওয়া হতো না।’
পুলিশ সূত্রে খবর তারা একাধিক সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। যার মাধ্যমে দেখা যাচ্ছে অভিযুক্তরা বাইক নিয়ে রাজাহাট দিকে চলে যায়। তদন্তকারিদের অনুমান একাধিক রেইকি করার পর এই খুন করা হয়েছে। পুলিশ জানিয়েছে প্রথমে একটি গাড়ি চন্দ্রনাথের গাড়ির সামনে এসে রাস্তা আটকায়। তারপর বাইকে করে দুষ্কৃতিরা এসে চন্দ্রনাথকে লক্ষ করে গুলি চালাতে থাকে। প্রায় দশ রাউন্ড গুলি চালানো হয়।
চন্দ্রনাথের গাড়ির চালক আহত হয়। অস্ত্রপচারের পর তার শরীর থেকে তিনটি বুলেট বার করা হয়েছে। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন। 
বিজেপির অভিযোগ পরিকল্পিত ভাবে এই ঘটনা ঘটানো হয়েছে।

Comments :0

Login to leave a comment