৯ পুলিশকর্মীর ওপর হামলা। অভিযুক্ত গুলিবিদ্ধ অভিযুক্ত। ৯ পুলিশ ও অভিযুক্ত গঙ্গা রাম হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশের দাবি হামলার পর অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পুলিশ তাকে এনকাউন্টার করে গ্রেপ্তার করে। সোমবার দুপুর আড়াইটে নাগাদ ঘটনানাটি ঘটেছে দিল্লির জামা মসজিদ থানায়।
পুলিশ সূত্রে জানা গেছে, নাবিল নামের এক ব্যক্তিকে তার মা ও বোনের পারিবারিক বিবাদের বিষয়ে জামা মসজিদ থানায় ডাকা হয়েছিল। জিজ্ঞাসাবাদের সময় নাবিল হঠাৎ ছুরি দিয়ে আধিকারিকদের ওপর হামলা চালায়। নাবিল দুজন এসআই, দুজন হেড কনস্টেবল এবং একজন এএসআই’র উপর হামলা করে পালিয়ে যায়। পুলিশ তাকে ধরতে গেলে সে আবার আক্রমণ করে এবং আরও চারজন পুলিশকে আহত করে। ঘটনায় মোট নয়জন পুলিশের ঘাড় ও মুখে আঘাত লেগেছে। আহতদের প্রথমে সঞ্জীবনী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে স্যার গঙ্গা রাম হাসপাতালে পাঠানো হয়। দিল্লি পুলিশ সংবাদ মাধ্যমকে জানিয়েছে, ঘটনার তদন্তে এখনও পর্যন্ত কোনো সন্ত্রাসবাদী যোগসূত্র পাওয়া যায়নি। পারিবারিক বিবাদের কারণে সোমবার নাবিলকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। নাবিল সঙ্গে একটি ছুরি নিয়ে আসে এবং থানায় যার সঙ্গেই দেখা হয়, তাকেই আক্রমণ করে। ছুরিকাঘাত করার সময় সে চিৎকার করে বলছিল, ‘‘আমাকে ডাকার সাহস কী করে হয় তোমাদের?’’ হামলার পর অভিযুক্ত থানা থেকে পালিয়ে যায়। পালানোর জন্য একটি দু-চাকার গাড়ি চুরি করে। পুলিশ চিতলি কবরস্থান এলাকা থেকে অভিযুক্তকে ধরার চেষ্টা করার সময় অভিযুক্ত আবার পুলিশদের আক্রমণ করে বলে পুলিশের দাবি। পুলিশকে গুলি চালাতে হয়। অভিযুক্তের হামলায় চারজন পুলিশকর্মীও আহত হন। গুলিতে জখম অভিযুক্ত হাসপাতালে চিকিৎসাধীন।
Delhi Jama Masjid Police Station
৯ পুলিশকর্মীকে ছুরির আঘাত, এনকাউন্টারে জখম অভিযুক্ত, বলল দিল্লি পুলিশ
×
Comments :0