Ghatal DYFI World Cup Final

বিশ্বকাপ দেখার আয়োজনে হামলা বিজেপি’র, ঘাটালে আহত ৮ যুব নেতা

জেলা

ঘাটালের বরদাচৌকানে আহত যুব নেতা। ছবি: চিন্ময় কর

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল দেখার আয়োজন হয়েছিল। কিন্তু রাত এগারোটায় ঘাটালের বরদাচৌকানে সিপিআই(এম) পার্টি অফিসের সামনে ভয়ঙ্কর আক্রমণ করল বিজেপি।  
হামলায় আহত হয়েছেন মনিরুল হক সহ ৮  যুব নেতা। রাতেই তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
এদিন রাত ৯ টা থেকে বহু ছাত্র যুবর সমাগম হয় সিপিআই(এম) দপ্তরের সামনে। একসঙ্গে খেলা দেখার আয়োজন করে ডিআইএফআই খাটার লোকাল কমিটি। 
রাত ১১ টার সময় বিজেপির জনা ৩০-৪০ জন লাঠি রড নিয়ে  হামলা চালায়। তাতে চার যুব ও ছাত্র কর্মী গুরুতর আহত হন। সবারই মাথায়, ঘাড়ে আঘাত করা হয় লাঠি রড নিয়ে। 
খবর পেয়ে স্থানীয় মানুষ ও ছাত্র-যুবরা ঘটনাস্থলে এলে বিজেপির বাইক বাহিনী  গা ঢাকা দেয়।  রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় আহত ছাত্র যুব নেতাদের। 
তাঁদের আশংকাজনক অবস্থায় ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

Comments :0

Login to leave a comment