Assembly 2026: Hoogly & Birbhum

হুগলীতে ১৫ আসনে জয়ী বিজেপি, এগিয়ে বীরভূমেও

রাজ্য জেলা

হুগলীর ১৮টি বিধানসভা কেন্দ্রের ফলাফলে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের এই জেলাতেও আধিপত্য বিজেপি’র। বীরভূমেও বিজেপি এগিয়ে সিউড়ি, দুবরাজপুর, রামপুরহাট, ময়ূরেশ্বর, সাঁইথিয়ায়। অন্যদিকে এই জেলায় মুরারই, নলহাটি, হাসন, নানুর ও বোলপুরে এগিয়ে তৃণমূল। লাভপুরে টক্কর জোরালো।
হুগলীতে যে ১৫ আসনে বিজেপি জিতেছে তার মধ্যে রয়েছে ১) উত্তরপাড়া ২) শ্রীরামপুর ৩) চাপদানি ৪) চন্দননগর ৫) চুঁচুড়া ৬) বলাগড় ৭) পাণ্ডুয়া ৮) সপ্তগ্রাম ৯) হরিপাল ১০) তারকেশ্বর ১১) পুরশুড়া ১২) আরামবাগ ১৩) গোঘাট ১৪) খানাকুল ১৫) সিঙ্গুর 
এই জেলায় তৃণমূল পেয়েছে ২টি আসন ১) চন্ডীতলা ও ২) ধনিয়াখালি। 
হুগলীর জাঙ্গিপাড়া কেন্দ্রে গণনা চলছে। দুই রাউন্ড গণনা বাকি, তৃণমূল প্রার্থী ১০০০ ভোটের ব্যবধানে এগিয়ে আছেন।

Comments :0

Login to leave a comment