CITU Workers LIVE for Delhi Chalo

সংসদ অভিযানের প্রচারে দেশজুড়ে সোশাল মিডিয়ায় লাইভে শ্রমজীবীরা

জাতীয়

পোস্টার সিআইটিইউ’র।

শ্রমজীবীরা সোশাল মিডিয়ায় সরাসরি বললেন যন্ত্রণার কথা। ১ ডিসেম্বর দিল্লিতে সিআইটিইউ’র ডাকে ‘সংসদ অভিযান’ কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানালেন।
সিআইটিইউ’র সর্বভারতীয় সভাপতি সুদীপ দত্ত লাইভে বলেছেন, ১-৩ ডিসেম্বর দিল্লিতে আসছেন লক্ষাধিক শ্রমিক। মোট সাতটি দাবি তুলেছে সিআইটিইউ। যার গোড়াতেই রয়েছে চার শ্রম কোড বাতিল করতে হবে। গ্রামাঞ্চলে ফিরিয়ে আনতে হবে কাজের নিশ্চয়তা কর্মসূচি ‘মনরেগা’।
বুধবার, ২৫ নভেম্বর, এর আগে দিল্লি প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেন সিআইটিইউ নেতৃবৃন্দ। সভাপতি সুদীপ দত্তের পাশাপাশি সাধারণ সম্পাদক এলামারাম করিম যোগ দেন। অর্থনীতিবিদ জয়তী ঘোষও বক্তব্য জানান সাংবাদিক সম্মেলনে।
লাইভে সুদীপ দত্ত বলেছেন, দেশের শ্রমজীবীদের ওপর হামলা হচ্ছে। সর্বত্র হচ্ছে প্রতিবাদও। চার শ্রম কোড শ্রমজীবীর সঙ্গত মজুরি অধিকার কেড়ে নেওয়ার জন্য পাশ করিয়েছে দেশএর সরকার। এমনকি দাবি জানানোর জন্য সংগঠিত হওয়ার অধিকারও কেড়ে নেওয়ার ব্যবস্থা হয়েছে। 
সাংবাদিক সম্মেলনে তিনি উল্লেখ করেছেন বিশ্বময়, বিশেষ করে ইউরোপে, ছাত্র-যুব এবং সাধারণ মানুষের প্রতিবাদের বাস্তবতা। প্রতিদিন বিক্ষোভ হচ্ছে। 


সুদীপ দত্ত বলেন, এই সময়েই ব্রাজিলে অতি দক্ষিণপন্থী বোলসোনারোকে পরাজিত করে ফের জয়ী হয়েছে লুলা ডা সিলভা। খোদ আমেরিকায় ‘মধ্যবর্তী’ নির্বাচনে জোরালো ধাক্কা খেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নয়া উদারবাদের মডেল বিশ্বজুড়ে অসন্তোষ তৈরি করছে। আর সেই নীতিতে বেপরোয়া কায়দায় চলছে ভারতের নরেন্দ্র মোদী সরকার। 
লাইভে সুদীপ দত্ত বলেছেন, দেশের সরকারকে মাসে অন্তত ৪২ হাজার বেতন বা মজুরি নিশ্চিত করতে হবে। স্বনিযুক্তদের জন্যও এই অর্থ রোজগার নিশ্চিত করতে হবে।  
কিভাবে তা করা সম্ভব? দত্ত বলেন, সিআইটিইউ সমীক্ষা করেছে। রিটেল বা খুচরো বিক্রি, পরিবহণ, কৃষি এবং নির্মাণ- এই চারটি ক্ষেত্রে প্রায় ১৪ জোটি স্বনিযুক্ত শ্রমিক কাজ করেন। তিনি বলেন, দেশের এক শতাংশ বিপুল ধনীর ওপর ১০ শতাংশ সম্পত্তি কর বসায় এবং উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তিতে এক তৃতীয়াংশ কর বসায় তা’হলে সহজে সরকার এই অর্থ জোটাতে পারে। কেবল আমাদের দেশে নয়, বহু দেশে সম্পত্তি কর রয়েছে। আমেরিকা বা ব্রিটেনের মতো দেশেও ৪০ শতাংশের বেশি উত্তরাধিকার কর বাসনো হয়। 
সুদীপ দত্ত বলেছেন, আজকের সময়ে জরুরি নতুন রাষ্ট্রায়ত্ত কারখানা তৈরি করা। প্রয়োজন চালু রাষ্ট্রায়্ত সংস্থাগুলিকে রক্ষা করে। নতুন প্রযুক্তি ও গবেষণা ক্ষেত্রে দেশের উন্নতি সম্ভব এই পথে। সেই সঙ্গে এসআইআর-এ বাদ যাওয়া প্রকৃত ভোটারদের তালিকায় ফের শামিল করার দাবি তোলেন তিনি।

Comments :0

Login to leave a comment